শ্রমিকসংঘ কীভাবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে যে স্থায়ী সংগঠন গড়ে তোলা হয়, তাকে শ্রমিক সংঘ বলে। শ্রমিক সংঘ নিচের কার্যাবলি গ্রহণ করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে- কল্যাণমূলক কার্যাবলি: শ্রমিক সংঘ শ্রমিকদের দৈহিক ও মানসিক উন্নতি, কর্মদক্ষতা বৃদ্ধি, শ্রমিক কল্যাণ প্রভৃতি উদ্দেশ্য সাধনের জন্য যেসব কাজ করে, সেগুলোকে কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কাজ বলে। এ জন্য শ্রমিক সংঘ শ্রমিকদের জন্য শিক্ষা, চিকিৎসা, চিত্তবিনোদনের ব্যবস্থা করে থাকে। আবার শ্রমিকদের আর্থিক দুরবস্থার সময় তাদেরকে আর্থিকভাবে সাহায্যও করে। সংগ্রামী কার্যাবলি: শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে বিরাজমান স্বন্দ্ব থেকে শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলির উৎপত্তি। শ্রমিকদের ন্যায্য দাবি- দাওয়া আদায়ের জন্য নিয়োগকারী বা মালিকের ওপর যে চাপ সৃষ্টি ও দরকষাকষি করে তা শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলির মধ্যে পড়ে। রাজনৈতিক কার্যাবলি: শ্রমিক সংঘ শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক কার্যাবলি যেমন: আইন প্রণয়ন, দল গঠন, আইন সভায় প্রতিনিধি প্রেরণ ইত্যাদিতে অংশগ্রহণ করে থাকে। আপসমূলক কার্যাবলি: শ্রমিক সংঘ মালিকপক্ষের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য যথাসম্ভব সুযোগ-সুবিধা আদায় করে থাকে। উপরিউল্লিখিত কার্যাবলির মাধ্যমে শ্রমিক সংঘ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
শ্রমিকসংঘ কীভাবে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর