শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে রেখাচিত্রে শ্রমের বাজার ভারসাম্য দেখিয়ে মজুরির পরিমাণ নির্দেশ করো।

উত্তর: শ্রমবাজারে শ্রমের চাহিদা ও শ্রমের যোগানের সমতার ভিত্তিতে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়।উদ্দীপকের সূচির তথ্য নিয়ে শ্রমের চাহিদা (DL) ও শ্রমের যোগান (SL) রেখা অঙ্কন করে রেখাচিত্রের সাহায্যে শ্রমবাজারে মজুরির পরিমাণ নির্ধারণ দেখানো হলো। চিত্রে ভূমি অক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং লম্ব অক্ষে মজুরি হার নির্দেশিত। এখন উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চিত্রে শ্রমের চাহিদা রেখা DL ও শ্রমের যোগান রেখা SL অঙ্কন করা হলো। এ দুই রেখা পরস্পর b বিন্দুতে ছেদ করায় ২০০ টাকা মজুরি হারে শ্রমের চাহিদা ও যোগান সমান হয়। সুতরাং ২০০ টাকা হয় ভারসাম্য মজুরি এবং ওই মজুরিতে শ্রম নিয়োগের পরিমাণ হয় ১৬ একক।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে রেখাচিত্রে শ্রমের বাজার ভারসাম্য দেখিয়ে মজুরির পরিম…

Chittagong · 2017

উত্তর

শ্রমের দক্ষতা বলতে উৎপাদন বৃদ্ধির স্বার্থে নৈপুণ্য বা উৎকর্ষতার সাথে শ্রমিকের কাজ করার ক্ষমতাকে বোঝায়।

উত্তর

পৃথিবীর সর্বত্রই দক্ষ শ্রমিকের তুলনায় অদক্ষ শ্রমিকের মজুরি কম। বিদেশে কর্মরত বাংলাদেশের বেশিরভাগ শ্রমিকই অদক্ষ। এদেশের শ্রমিকের সুস্বাস্থ্যের অধিকারী নয় বলে তাদের উৎপাদনশীলতা কম। আন্তর্জাতিক শ্রমবাজারে ব্যাপক প্রতিযোগিতার কারণে এদেশের শ্রমিকদের দর-কষাকষির ক্ষমতা কম। এসব কারণে বাংলাদেশি শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক শ্রমবাজারে অধিক নয়।

উত্তর

শ্রমবাজারে শ্রমের চাহিদা ও শ্রমের যোগানের সমতার ভিত্তিতে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়।উদ্দীপকের সূচির তথ্য নিয়ে শ্রমের চাহিদা (DL) ও শ্রমের যোগান (SL) রেখা অঙ্কন করে রেখাচিত্রের সাহায্যে শ্রমবাজারে মজুরির পরিমাণ নির্ধারণ দেখানো হলো। চিত্রে ভূমি অক্ষে শ্রমের চাহিদা ও যোগান এবং লম্ব অক্ষে মজুরি হার নির্দেশিত। এখন উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চিত্রে শ্রমের চাহিদা রেখা DL ও শ্রমের যোগান রেখা SL অঙ্কন করা হলো। এ দুই রেখা পরস্পর b বিন্দুতে ছেদ করায় ২০০ টাকা মজুরি হারে শ্রমের চাহিদা ও যোগান সমান হয়। সুতরাং ২০০ টাকা হয় ভারসাম্য মজুরি এবং ওই মজুরিতে শ্রম নিয়োগের পরিমাণ হয় ১৬ একক।

উত্তর

উদ্দীপকের আলোকে অঙ্কিত যোগান রেখার আকৃতির যৌক্তিকতা নিচে ব্যাখ্যা করা হলো-শ্রমের মজুরি ও শ্রমের যোগান পরস্পর সম্পর্কযুক্ত। শ্রমবাজারে দেখা যায়, শ্রমের মজুরি বাড়লে তার যোগানও বাড়ে; কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত মজুরি বাড়ার পর মজুরি আরও বাড়লে শ্রমের যোগান আর না বেড়ে কমে যায়। তাই দেখা যায়, প্রথমাবস্থায় শ্রমের মজুরি ও শ্রমের যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিরাজ করলেও একটি নির্দিষ্ট পরিমাণ মজুরি বাড়ার পর মজুরি ও শ্রমের যোগানের মধ্য বিপরীত সম্পর্ক বিরাজ করে। এ কারণে শ্রমের যোগান রেখা প্রথমে স্বাভাবিক যোগান রাখার মতো ডানদিকে ঊর্ধ্বগামী হলেও পারে তা বামদিকে ঊর্ধ্বমুখী তথা পশ্চাৎমুখী হয়ে পড়ে। উপরে অঙ্কিত চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো।চিত্রে দেখা যায়, ১০০ টাকা মজুরিতে শ্রমিক ১৪ শ্রমঘণ্টা সরবরাহ করতে রাজি যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত। মজুরি বেড়ে ২০০ টাকা হলে জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টায় সে শ্রমের যোগান বাড়িয়ে ১৬ শ্রমঘণ্টা করে যা চিত্রে b বিন্দু দ্বারা নির্দেশিত। মজুরি আরও বেড়ে ৩০০ টাকা হলে জীবনযাত্রার মান আরও উন্নত করার প্রয়াসে সে শ্রমের যোগান বাড়িয়ে ২০ শ্রমঘণ্টা করে। চিত্রে যা c বিন্দু দ্বারা নির্দেশিত। এর পর মজুরি আরো বাড়লে শ্রমিক অবসর, বিনোদন ও পরিবারের কল্যাণের প্রতি আকৃষ্ট হয় বলে শ্রমের যোগান কমিয়ে দেয়; চিত্রে এ অবস্থা c বিন্দুর পরে d বিন্দু দ্বারা নির্দেশিত।সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোকে অঙ্কিত যোগান রেখার আকৃতির যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।