রবিনের ভাবনার আলোকে শ্রম বাজারে মজুরির নির্ধারণ প্রক্রিয়া আলোচনা কর।
উত্তর: শ্রমবাজারে শ্রমের চাহিদা ও যোগানের ওপর মজুরির হার নির্ভর করে থাকে। উদ্দীপকের রবিনের ভাবনায় সে বিষয়টিই প্রতিফলিত হয়েছে। শ্রম বাজারে শ্রমিক সর্বোচ্চ মজুরি এবং মালিকশ্রেণি কম মজুরিতে অধিক শ্রম প্রত্যাশা করে থাকেন। বাংলাদেশের প্রেক্ষাপটে, জনসংখ্যা অধিক হওয়ায় শ্রমের যোগান বেশি। ফলে সাধারণত মজুরি কম হয়ে থাকে। তবে, মজুরি শ্রমের চাহিদা ও যোগানের ওপর সরাসরি নির্ভরশীল। মোট চাহিদা ও মোট শ্রম যোগানের সমতায় ভারসাম্য মজুরি নির্ধারিত হয়ে থাকে। বাংলাদেশে লোকসংখ্যা বেশি কিন্তু চাকরির সুবিধা কম হওয়ায় মজুরি বা বেতন ভারসাম্য মজুরি নিচে অবস্থান করে শ্রমের অতিরিক্ত যোগান নির্দেশ করে। চিত্রে, DL শ্রমের চাহিদা রেখা ও SL শ্রমের যোগান রেখা ভারসাম্য নির্ধারিত হয় e0 বিন্দুতে যা প্রত্যাশিত। কিন্তু বাংলাদেশে ১৯৭১ সাল অপেক্ষা বর্তমানে জনসংখ্যা প্রায় দ্বিগুণ। শ্রমিকের অফুরন্ত যোগান অথচ কম চাহিদার ভারসাম্যে পৌঁছার লক্ষ্যে মজুরি হ্রাস পেয়ে শূন্য হলেও ab পরিমাণ বেকারত্ব থাকে। শ্রমিক সংঘের কারণে মজুরি হ্রাস সম্ভব নয় বলে মজুরি হ্রাস করে DL ও SL এর মধ্যবর্তী কোন স্থানে মজুরি নির্ধারণ করা হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
রবিনের ভাবনার আলোকে শ্রম বাজারে মজুরির নির্ধারণ প্রক্রিয়া আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর