রানা ও রাজুর মজুরির মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকে দুই ধরনের মজুরির ধারণা পাওয়া যায়- আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি। এখানে রানার মজুরি আর্থিক মজুরি এবং রাজুর মজুরি প্রকৃত মজুরি। এ দুই মজুরির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। পার্থক্যসমূহ নিম্নরূপ- আর্থিক মজুরি প্রকৃত মজুরি ১. একজন শ্রমিক উৎপাদন কাজে অংশগ্রহণের জন্য যে পরিমাণ অর্থ লাভ করে তাই আর্থিক মজুরি। ১. প্রকৃত মজুরি হলো শ্রমিকের আর্থিক মজুরি ও প্রাপ্ত সুযোগ সুবিধার সমষ্টির সমান। ২. আর্থিক মজুরি পরিমাপের মাপকাঠি হলো অর্থ। ২. প্রকৃত মজুরি পরিমাপের মাপকাঠি হলো অর্থ ছাড়াও দ্রব্য ও সেবা। ৩. আর্থিক মজুরি দ্বারা শ্রমিকের জীবনযাত্রার মান বিচার করা যায় না। ৩. প্রকৃত মজুরির ওপর নির্ভর করে তার সুখ ও স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার মান। ৪. কোনো কাজের প্রতি আগ্রহ বা আকর্ষণ সাধারণত আর্থিক মজুরির ওপর নির্ভর করে না। ৪. কোন কাজের প্রতি আগ্রহ বা আকর্ষণ প্রধানত প্রকৃত মজুরির ওপর নির্ভর করে। ৫. আর্থিক মজুরির আওতা সংকীর্ণ। ৫. প্রকৃত মজুরির আওতা ব্যাপক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
রানা ও রাজুর মজুরির মধ্যে পার্থক্য লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর