উদ্দীপকে উল্লিখিত বীরগঞ্জ থানার কৃষি শ্রমিকের যোগান রেখার আকৃতির তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বীরগঞ্জ থানায় ধান কাটার মৌসুমে প্রথম দিকে মুজুরি বাড়ালে শ্রমিকের যোগান বাড়ে কিন্তু মজুরি অধিক পরিমাণ বাড়ালে শ্রমিকের যোগান কমে যায়। এই অবস্থায় শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা পাওয়া যায়।উল্লিখিত বীরগঞ্জ থানার কৃষি শ্রমিকের যোগান রেখার আকৃতি নিচে বিশ্লেষণ করা হলো- উপরের চিত্রে লম্ব অক্ষে মজুরি ও ভূমি অক্ষে শ্রমের যোগান নির্দেশিত। SLSL1 হলো শ্রমের বক্রাকার যোগান রেখা। মজুরি W0 হলে শ্রমের যোগান Q0। এখন শ্রমের মজুরি বৃদ্ধি পেয়ে W1 হলে শ্রমের যোগান বেড়ে গিয়ে Q₁ হয় যা ঊর্ধ্বমুখী নির্দেশ করে ও T বিন্দুতে স্পর্শ করে। কিন্তু মজুরি আরও বেড়ে গিয়ে W₁ থেকে W2 হলেও শ্রমিকের শ্রমের যোগান বৃদ্ধি পায় না বরং হ্রাস পায়। কেননা এক্ষেত্রে শ্রমিক অতিরিক্ত শ্রমের চেয়ে অবকাশ যাপনকেই শ্রেয় মনে করে। যার ফলে বীরগঞ্জ থানার কৃষি শ্রমিকের যোগান রেখা বক্রাকার হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বীরগঞ্জ থানার কৃষি শ্রমিকের যোগান রেখার আকৃতির তো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর