রবিনের বেতনের সম্ভাব্য পার্থক্যের কারণ ব্যাখ্যা কর'।
উত্তর: উদ্দীপকে রবিনের বেতনের সম্ভাব্য পার্থেক্যের কারণ নিচে ব্যাখ্যা করা হলো- বাংলাদেশ বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম। তাই উন্নত দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরিহার খুবই কম। এদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ১৯৭১ সাল অপেক্ষা বর্তমানে জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থান বৃদ্ধি পায়নি। ফলে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকের মজুরিহার হ্রাস পেয়েছে। শুধু যে জনসংখ্যা বৃদ্ধির ফলে মজুরি হ্রাস পাচ্ছে তা নয়, জনবহুল এদেশের শ্রমের অসীম যোগান বিদ্যমান। কৃষি ও শিল্প উভয় খাতই অনুন্নত বিধায় বাংলাদেশের শ্রমিকদের স্বল্প মজুরির অন্যতম কারণ হলো কর্মসংস্থানের অভাব। তাছাড়া শ্রমিকদের দক্ষতা পৃথিবীর অন্যান্য দেশের শ্রমিকদের দক্ষতা অপেক্ষা নিম্ন। তাই এদেশে শ্রমিক মজুরি স্বল্প।এদেশে রাষ্ট্রায়ত্ত কলকারখানায় মজুরি হার নির্ধারণের কিছু নিয়ম- কানুন বিদ্যমান থাকলেও বেসরকারি কারখানাগুলোতে তা অনুপস্থিত। ফলে শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
রবিনের বেতনের সম্ভাব্য পার্থক্যের কারণ ব্যাখ্যা কর'।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর