উদ্দীপকে কার মজুরি বেশি এবং কেন?
উত্তর: উদ্দীপকে রাজু মজুরি বেশি পায়। এখানে আমরা দেখতে পাই, রানা যে কোম্পানিতে চাকরি করে সেখানে শুধু মাসিক বেতন পায়। বেতন ছাড়া অন্যান্য কোনো সুযোগ সুবিধা যেমন, পরিবহন সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা পায় না।অন্যদিকে রাজু মাসিক বেতন ছাড়াও পরিবহন সুবিধা, বাসস্থান ও চিকিৎসা সুবিধা পায়। এক্ষেত্রে দেখা যায় রাজুর প্রকৃত মজুরি রানার চাইতে বেশি। আমরা জানি কোনো ব্যক্তি কাজের প্রতি কতটুকু আকর্ষণ তা প্রকৃত মজুরির ওপর নির্ভর করে। যে ব্যক্তির প্রকৃত মজুরি বেশি সে ব্যক্তি তার কাজের প্রতি অধিক আগ্রহী থাকে। আর যে ব্যক্তির প্রকৃত মজুরি কম সে ব্যক্তি তার কাজের প্রতি কম আগ্রহী থাকবে। অধ্যাপক মার্শাল যথার্থই বলেছেন, কোনো কাজের প্রতি আকর্ষণ অধিক মজুরির ওপর নির্ভরশীল না হয়ে বরং প্রকৃত মজুরির ওপর নির্ভরশীল হয়।সুতরাং উক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, রাজুর প্রকৃত মজুরি রানার প্রকৃত মজুরির চেয়ে বেশি।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কার মজুরি বেশি এবং কেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর