শেয়ারFacebookWhatsApp

স্থায়ী মূলধন কী?

উত্তর: যে মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার হলেও কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না, তাকে স্থায়ী মূলধন বলা হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

স্থায়ী মূলধন কী?

উদ্দীপক

জরিনা বেগমের দেশের ২০১৬-১৭ অর্থবছরে মোট মূলধন ছিল ১৫ হাজার কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার কোটি টাকা। ঐ সময়ে মূলধনের ক্ষতির পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা। সম্প্রতি জরিনা বেগমের দেশের সরকার ব্যাংক ও পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদি আমানতের সুদের হার ১০% থেকে কমিয়ে ৮% করেছে।

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026

উত্তর

যে মূলধন উৎপাদন কাজে বারবার ব্যবহার হলেও কোনো ক্ষতি বা পরিবর্তন হয় না, তাকে স্থায়ী মূলধন বলা হয়।

উত্তর

হ্যাঁ, মূলধন একটি নিষ্ক্রিয় উপাদান। মূলধন হলো মনুষ্য সৃষ্ট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অধিক উৎপাদনে সাহায্য করে। তবে উৎপাদনে সাহায্য করার কাজটি মূলধন নিজে থেকে করতে পারে না। মূলধন মনুষ্য সৃষ্ট হওয়ায় মানুষের সহযোগিতায় তা উৎপাদনে ব্যবহৃত হতে পারে। তাছাড়া সংগঠকের বুদ্ধিমত্তা ও শ্রমিকের শ্রম ছাড়া মূলধনের নিজস্ব কোনো কার্যক্ষমতা নেই। এজন্য মূলধনকে একটি নিষ্ক্রিয় উপাদান হিসেবে গণ্য করা হয়।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত তথ্য অনুযায়ী জরিনা দেশের মূলধন গঠনের হার নির্ণয় করা যায়। মূলধন গঠনের হার বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে মূলধন বৃদ্ধির হারকে বোঝায়। যেমন- কোনো দেশের t এবং (t+1) সময়ে মূলধনের পরিমাণ যথাক্রমে ktk_t এবং kt=1k_{t=1} হলে মূলধন গঠন হবে kt+1ktk_{t+1}-k_t। যা থেকে মূলধন ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে ভিত্তি বছরের মূলধন দিয়ে ভাগ করে ভাগফলকে ১০০ দ্বারা গুণ করলে মূলধন গঠনের হার পাওয়া যায়। উদ্দীপকে জরিনা বেগমের দেশে ২০১৬-১৭ অর্থবছরে মোট মূলধন ছিল ১৫ হাজার কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে তা দাঁড়ায় ২০ হাজার কোটি টাকা। কাজেই দেশটির মোট মূলধন গঠন (২০ – ১৫) বা ৫ হাজার কোটি টাকা। আর মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৫০০ কোটি, টাকা। সুতরাং, জরিনা বেগমের দেশের মূলধন গঠনের হার হবে- মূলধন গঠনের হার =(৫০০০-৫০০) কোটি টাকা ১৫০০০ কোটি টাকা ×১০০%=৪৫০০ কোটি টাকা ১৫০০০ কোটি টাকা × ১০০% = ৩০% অর্থাৎ, জরিনা বেগমের দেশে বিবেচ্য বছরে মূলধন গঠনের হার ৩০%।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জরিনা বেগমের দেশের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে দেশের সঞ্চয় ও মূলধন গঠনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। সুদের হার সঞ্চয়কারীকে বিশেষভাবে প্রভাবিত করে। তাই ব্যাংক কর্তৃক বিভিন্ন মেয়াদি আমানতের ওপর উচ্চহারে সুদ প্রদান করলে জনসাধারণের সঞ্চয় প্রবণতা বাড়ে। ফলে মূলধন গঠনও বাড়ে। আর নিম্নহারে সুদ প্রদান করলে সঞ্চয় ও মূলধন গঠন ব্যাহত হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, জরিনা বেগমের দেশে সরকার বিভিন্ন মেয়াদি আমানতের সুদের হার ১০% থেকে কমিয়ে ৮% করেছে। অর্থাৎ, বিভিন্ন মেয়াদি আমানতের ওপর সুদের হার (১০ - ৮) বা ২% কমেছে। এর ফলে এ সকল আমানত হতে প্রাপ্ত মুনাফা বা আয় হ্রাস পাবে। তাই জনগণ এ সকল আমানতে কম সঞ্চয় করবে। একটি দেশের মূলধন গঠন নির্ভর করে জনগণের সঞ্চয়ের ইচ্ছা বা আগ্রহের ওপর। যখন সঞ্চয়ের ওপর সুদের হার কম থাকে, তখন জনগণ সঞ্চয়ে কম আগ্রহী হয়। ফলে আর্থিক সঞ্চয় সংগ্রহের পরিমাণও কম হয়। যার ফলে নতুন কলকারখানা স্থাপন, রাস্তা ও সেতু ইত্যাদি নির্মাণে ব্যয় বরাদ্দ হ্রাস পায়। যার ফলে মূলধনি দ্রব্য উৎপাদনে বিনিয়োগ হ্রাস পায়। এতে মূলধন গঠন ও বাধাগ্রস্ত হয়। সুতরাং বলা যায়, জরিনার বেগমের দেশের সরকারের গৃহীত পদক্ষেপ দেশটির আর্থিক সঞ্চয়ের পরিমাণ কমবে এবং মূলধন গঠন হ্রাস পাবে।
HSCEconomics 1st Paperআবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।