কোনো দেশের আয়ের সাপেক্ষে ভোগের পরিমাণ থেকে ভোেগ রেখা পাওয়া যায়। কোনো ব্যক্তি বা দেশের বিভিন্ন পরিমাণ আয়ের সাপেক্ষে ভোগের পরিমাণ রেখা চিত্রে দেখানো হলে তা ভোগ ব্যয় রেখা। ভোগ সমীকরণ দেওয়া থাকলে ভোগ সূচি তৈরি করে ভোগ ব্যয় রেখা অঙ্কন করা যায়। উদ্দীপকে ভোগ ব্যয় সমীকরণ C = 100 + 0.4Y দেওয়া আছে। সমীকরণ থেকে ভোগসূচি তৈরি করে রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগের পরিমাণ পরিমাপ করা হয়েছে। আয়ের পরিমাণ ০ হলেও ভোগ পরিমাণ 100 একক। ফলে প্রাপ্ত বিন্দু a। এভাবে আয় বেড়ে 100, 200, 300 একক হলে ভোগ ব্যয় বেড়ে যথাক্রমে 140, 180 ও 220 একক হয়। ফলে প্রাপ্ত বিন্দু যথাক্রমে b, c ও d। এখন বিন্দুগুলো যোগ করে প্রাপ্ত সরলরেখাই হলো প্রদত্ত সমীকরণের ভোগ রেখা।