উপরের রেখা চিত্রে খাজনা নির্ধারণের কোন তত্ত্বটি তুলে ধরা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রেখাচিত্রটি খাজনা নির্ধারণে রিকার্ডোর খাজনা তত্ত্বটি তুলে ধরেছে।সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস-এর জনসংখ্যা তত্ত্বের ওপর ভিত্তি করে অধ্যাপক ডেভিড রিকার্ডো তাঁর খাজনা তত্ত্বটি প্রকাশ করেন। তিনি ১৯১৭ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Principle of Economics [গণিত] এ খাজনা সম্পর্কে যে মত প্রকাশ করেন তাই তাঁর নামানুসারে রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে পরিচিত। তিনি বলেন, খাজনা হচ্ছে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদান। এ ক্ষমতা বলতে তিনি জমির উর্বরাশক্তিকেই নির্দেশ করেন। তাঁর মতে, সব জমির উর্বরাশক্তি সমান নয়। এক্ষেত্রে উৎকৃষ্ট ও নিকৃষ্ট জমি রয়েছে। এর উৎপন্ন ফসলের পর্যাপ্ততার ওপরই খাজনা নির্ভর করে। রিকার্ডোর মতে, যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান সেই জমিকে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বলে। সুতরাং বিভিন্ন প্রকার উর্বরাশক্তির পার্থক্যের কারণেই খাজনা সৃষ্টি হয়। এজন্য তিনি খাজনাকে উৎপাদকের উদ্বৃত্ত বা পার্থক্যজনিত প্রাপ্তি বলে অভিহিত করেন।উপরিউক্ত আলোচনাটিতে মূলত রিকার্ডের খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করা হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উপরের রেখা চিত্রে খাজনা নির্ধারণের কোন তত্ত্বটি তুলে ধরা হয়েছে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর