একটি নির্দিষ্ট সময়ে কোনো জমি ব্যবহারের জন্য তার মালিককে চুক্তি অনুযায়ী যে মোট অর্থ প্রদান করা হয় তাকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলে। মোট খাজনার মধ্যে ভূমি ব্যবহারের জন্য বিশুদ্ধ খাজনা ছাড়াও জমির মালিকের জমি তত্ত্বাবধানের জন্য নিজস্ব শ্রমের মজুরি, জমিতে ব্যবহৃত মালিকের নিজ মূলধনের সুদ, খাজনা আদায় সম্পর্কিত ঝুঁকি বহনের জন্য মুনাফা এবং সরকারকে প্রদত্ত কর অন্তর্ভুক্ত থাকতে পারে। এসব উপাদানের আর্থিক মূল্যের সমষ্টি হলো মোট খাজনা ।
উদ্দীপকে দেওয়া আছে, নান্টু মিয়ার
জমি ব্যবহারের জন্য দেয় = ৩,০০০ টাকা
জমিতে নিয়োগকৃত শ্রমের মজুরি = ১,৫০০ টাকা
বিনিয়োগকৃত মূলধনের সুদ = ১,২০০ টাকা
ঝুঁকি বহনের জন্য = ২,০০০ টাকা
অতএব, তার মোট খাজনা হবে
= ৩,০০০ + ১,৫০০ + ১,২০০ + ২০০০
= ৭,৭০০ টাকা ।