শেয়ারFacebookWhatsApp

অনুপার্জিত আয় কী?

উত্তর: ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ব্যতীত ভূমির মূল্য বৃদ্ধির ফলে মালিকের যে অতিরিক্ত আয় হয় তাই অনুপার্জিত আয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অনুপার্জিত আয় কী?

উদ্দীপক

২০১৩ সালে জনাব 'ক' সাহেব বাসাভাড়া নিতে গেলে বাসার মালিক নিম্নোক্ত হারে ভাড়া ধার্য করেন। বাসা ব্যবহারের জন্য, ৮,০০০ টাকা, ঝুঁকি বহনের জন্য ২,০০০ টাকা, রক্ষণাবেক্ষণের জন্য ১,৫০০ টাকা ও অন্যান্য আরও ৩,০০০ টাকা দিতে হবে। ২০১৪ সালে বাসাটির পাশে বেশকিছু সরকারি অফিস আদালত এবং কলকারখানা গড়ে উঠায় বাড়ি ভাড়া বৃদ্ধি পায়। বাসার মালিক জনাব 'ক' কে আরও ৩,০০০ টাকা শুধুমাত্র বাসা ব্যবহারের বাবদ বেশি দিতে বলেন। [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]

উত্তর

ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ব্যতীত ভূমির মূল্য বৃদ্ধির ফলে মালিকের যে অতিরিক্ত আয় হয় তাই অনুপার্জিত আয়।

উত্তর

ভূমিতে যে উদ্বৃত্ত উৎপন্ন হয় তার মূল্য দ্বারা খাজনা নির্ধারিত হয়। খাজনা দ্বারা দাম নির্ধারিত হয় না। অর্থাৎ খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। শস্যের দাম খাজনা দ্বারা নির্ধারিত হয় না বরং খাজনাই দাম দ্বারা নির্ধারিত হয়। সুতরাং খাজনা দ্রব্যের দাম নির্ধারণ করে না, দাম দ্বারাই খাজনা নির্ধারিত হয় তাই খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। সুতরাং মি. ক সাহেবের মোট খাজনার পরিমাণ- বাসা ভাড়া ৮,০০০ টাকা ঝুঁকির জন্য ২,০০০ টাকা রক্ষণাবেক্ষণের জন্য ১,৫০০ টাকা অন্যান্য বাবদ ৩,০০০ টাকা মোট খাজনা ১৪,৫০০ টাকা নিট খাজনা শুধু ৮০০০ টাকা। কারণ আমরা জানি, শুধু জমি ব্যবহারের জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা বলে। সুতরাং জনাব 'ক'-এর মোট খাজনার পরিমাণ ১৪,৫০০ টাকা এবং অর্থনৈতিক খাজনা বা নিট খাজনা ৮,০০০ টাকা।

উত্তর

উদ্দীপকের আলোকে জনাব 'ক' সাহেবের মোট খাজনা ও অথনৈতিক খাজনা বা নিট খাজনা নির্ণয় করা হলো- একটি নির্দিষ্ট সময়ে কোনো জমি বা বাড়ি ব্যবহারের জন্য তার। মালিক যে অর্থ প্রদান করে তা নিট বা অর্থনৈতিক খাজনা। অপরদিকে, নিট খাজনার সাথে বাড়ির মালিকের তত্ত্বাবধানের জন্য নিজস্ব শ্রমের মজুরি, মূলধনের সুদ ও খাজনা আদায় সম্পর্কিত ঝুঁকি বহনের মুনাফা ইত্যাদি যোগ করে মোট খাজনা পাওয়া যায়। উদ্দীপকে জনাব 'ক' সাহেব বাসার জন্য ভাড়া ৮০০০ টাকা প্রদান করে। এছাড়া ঝুঁকি বহনের জন্য ২০০০ টাকা, রক্ষণাবেক্ষণের জন্য ১৫০০ টাকা ও অন্যান্য আরও ৩০০০ টাকা দিতে হবে।

উত্তর

উদ্দীপকে 'ক' সাহেবের বাসা ব্যবহারের জন্য ৮,০০০ টাকা, ঝুঁকির জন্য ২,০০০ টাকা, রক্ষণাবেক্ষণের জন্য ১,৫০০ টাকা ও অন্যান্য খরচ বাবদ ৩,০০০ টাকার সমষ্টি মোট খাজনা হিসেবে বিবেচিত। অর্থাৎ মোট খাজনা = (৮,০০০ + ২,০০০ + ১,৫০০ + ৩,০০০) = ১৪,৫০০ টাকা।অপরদিকে, স্বল্পকালে মানুষের তৈরি কোনো উপকরণের চাহিদা বৃদ্ধির ফলে ওই উপকরণটি তার ন্যূনতম যোগান দামের চেয়ে যে অতিরিক্ত আয় করে তাই নিম খাজনা। মোট খাজনার জন্য মালিকের জন্য মালিকের অর্থ ব্যয় হয়। কিন্তু নিম খাজনার জন্য মালিকের কোনো ব্যয় হয় না।উদ্দীপকে 'ক' সাহেবের মোট খাজনা ১৪,৫০০ টাকা। অন্যদিকে তার নিম খাজনা ৩,০০০ টাকা, যা সে অবকাঠামো বা অঞ্চল উন্নয়নের জন্য অতিরিক্ত প্রদান করে। অর্থাৎ মানুষের তৈরি উৎপাদনের উপকরণ যেমন- যন্ত্রপাতি, কলকারখানা, দালানকোঠা ও অন্যান্য মূলধন দ্রব্যাদি থেকে সৃষ্ট উদ্বৃত্ত আয়ই নিম খাজনা। নিম খাজনা ও মোট খাজনা দুই-ই সীমাবদ্ধ যোগানবিশিষ্ট উপকরণ হতে সৃষ্ট। খাজনা ধারণার প্রবর্তক ডেভিড রিকার্ডো তবে নিম খাজনার ধারণাটির প্রবর্তক অধ্যাপক মার্শাল। জমিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের যোগান সময় স্থির ও নির্দিষ্ট বলে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদেই মোট খাজনার উৎপত্তি ঘটে। কিন্তু স্বল্পকালে নিম খাজনা পাওয়া সম্ভব হলেও দীর্ঘকালে পাওয়া সম্ভব নয়। খাজনা উৎপাদন ব্যয় বা দামের অংশ নয়। কিন্তু নিম খাজনা স্বল্পকালে উদ্বৃত্ত আয় হিসেবে গণ্য করা হলেও দীর্ঘকালে তা পরিবর্তনশীল ব্যয়ের প্রেক্ষিতে উৎপাদন খরচের অন্তর্ভুক্ত হয়। তাই দীর্ঘকালে নিম খাজনার অস্তিত্ব থাকে না। সুতরাং মোট খাজনা ও নিম খাজনার কিছুটা সম্পর্ক রয়েছে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।