উদ্দীপকে 'খ' চিত্রে নিম খাজনার ধারণাটি বর্ণনা করা হয়েছে।নিম্নে চিত্রের বর্ণনার মাধ্যমে নিম খাজনার পরিমাণ নির্দেশ করা হলো:স্বল্পকালে উৎপাদনের উপকরণগুলোর যোগান অস্থিতিস্থাপক। ফলে এসব উপকরণ থেকে স্বল্পকালে আয় অপেক্ষা যে অতিরিক্ত আয় পাওয়া যায়, সেই আয়কে নিম খাজনা বলে। অর্থাৎ মানবসৃষ্ট উৎপাদনের উপকরণ থেকে স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায়, তাকে নিম খাজনা বলে।
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দামও নিম খাজনা নির্দেশিত। স্বল্পকালীন গড় পরিবর্তনশীল খরচ রেখা AVC, প্রান্তিক ব্যয় রেখা MC। চিত্রে E বিন্দুতে ভারসাম্যে শর্ত MR = MC এবং MC রেখা নিচ দিক থেকে MR রেখাকে ছেদ করেছে। তাহলে E বিন্দুতে ভারসাম্য দাম 20 এবং ভারসাম্য পরিমাণ 20 একক।
∴ মোট আয় (TR) = ভারসাম্য দাম × ভারসাম্য উৎপাদন
= 20 × 20
= 400
∴ মোট পরিবর্তনশীল ব্যয় TVC = AVC × Q
= 15 × 20= 300
∴ নিম খাজনা QR = TR - TVC
= 400-300= 100
অতএব, 'খ' চিত্রে নিম খাজনার ধারণা বর্ণনা করা হয়েছে। যেখানে নিম খাজনা QR = 100 |