উদ্দীপকের চিত্রে নিম খাজনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।অধ্যাপক আলফ্রেড মার্শাল সর্বপ্রথম অর্থনীতিতে, নিম খাজনা ধারণাটি প্রবর্তন করেন। তার মতে, "স্বল্পমেয়াদে সীমাবদ্ধ যোগানবিশিষ্ট মনুষ্যসৃষ্ট কলকারখানার যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ থেকে অর্জিত আয়কে নিম খাজনা বলা হয়।" অধ্যাপক স্যালভেটর নিম খাজনা সম্পর্কে বলেন, "নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল।"অর্থাৎ, নিম খাজনা = মোট আয় (TR) - মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) = TR-TVCঅথবা, নিম খাজনা = গড় আয় (AR) – গড় পরিবর্তনীয় ব্যয় (AVC) = AR - AVC
উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ও লম্ব অক্ষে দাম, আয়, ব্যয় নির্দেশ করা হয়েছে। OP উৎপাদিত দ্রব্যের দাম। চিত্রে MC রেখা MR রেখাকে E বিন্দুতে ছেদ করাই E বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে। কেননা E বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত MR = MC পালিত হয়েছে। তাই স্বল্পকালে OP0 দামে ভারসাম্য উৎপাদনের পরিমাণ OQ0 এক্ষেত্রে। মোট আর TR = P × Q = OP0 × OQ0 = OP0EQ0 মোট পরিবর্তনশীল ব্যয় TVC = AVC × Q = OP1 × OQ0 = OP1FQ0অতএব,
নিম খাজনা (QR) = মোট আয় (TR) - মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) = OP0EQ0- OP1FQ0 = P₁P0EF পরিমাণ।সুতরাং দেখা যায়, উদ্দীপকের চিত্রে নিম খাজনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।