প্রদত্ত উদ্দীপকের চিত্রে খাজনার আধুনিক তত্ত্বের প্রকাশ ঘটেছে। খাজনার আধুনিক তত্ত্বে বলা হয়েছে, জমির চাহিদার তুলনায় যোগান সীমিত হওয়ায় জমিতে খাজনার সৃষ্টি হয় এবং জমির চাহিদা ও যোগানের সমতা দ্বারা জমির খাজনা নির্ধারিত হয়। উদ্দীপকের চিত্রে জমির চাহিদা রেখা Do জমির যোগান রেখা So-কে E বিন্দুতে ছেদ করায় সেখানে ভারসাম্য নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে খাজনার হার ৫ একক এবং অর্থনৈতিক খাজনা ৪০ একক নির্ধারিত হয়েছে।এখন উদ্দীপক অনুসারে ধরা যাক, জমির এলাকায় বাড়তি লোকজনের আগমন তথা জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির চাহিদা বেড়ে গেল। এখন জমির যোগান স্থির থাকা অবস্থায় জমির চাহিদা বৃদ্ধি পাওয়ার দরুন Do চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হয়ে D1 চাহিদা রেখায় পরিণত হয়েছে। এ অবস্থা উদ্দীপকের রেখাচিত্রের ওপর ভিত্তি করে নতুনভাবে অঙ্কিত রেখাচিত্রে জমির পরিবর্তিত চাহিদা রেখা D1 দ্বারা দেখানো হয়েছে। D1 রেখা জমির অপরিবর্তিত যোগান রেখা So-কে F বিন্দুতে ছেদ করে। এ অবস্থায় নতুন ভারসাম্য খাজনার হার নির্ধারিত হয় ১০ একক এবং খাজনার পরিমাণ নির্ধারিত হয় ৮০ একক।সুতরাং বলা যায়, জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্দীপকের চিত্রে খাজনার বৃদ্ধিজনিত প্রভাব পড়বে।