শেয়ারFacebookWhatsApp

অনুপার্জিত আয় কী?

উত্তর: ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধি পেলে এর মালিক যে অতিরিক্ত অর্থ লাভ করে তাকে অনুপার্জিত আয় বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অনুপার্জিত আয় কী?

উদ্দীপক

২০১২ সালে মি. X বাসা ভাড়া নিতে গেলে বাসার মালিক নিম্নোক্ত ভাড়া ধার্য করেন। বাসা ব্যবহারের জন্য ২,০০০ টাকা, ঝুঁকির জন্য ১,০০০ টাকা, রক্ষণাবেক্ষণের জন্য ১,০০০ টাকা ও অন্যান্য বাবদ আরো ২,০০০ টাকা দিতে হবে। ২০১৪ সালের বাসাটির পাশে একটি কারখানা স্থাপন হলে মালিক মি. X কে বাসা ব্যবহারের জন্য ২,০০০ টাকা বৃদ্ধি করতে বলেন।

Jessore · 2017

উত্তর

ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধি পেলে এর মালিক যে অতিরিক্ত অর্থ লাভ করে তাকে অনুপার্জিত আয় বলে।

উত্তর

ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক ধারণাটি নিচে ব্যাখ্যা করা হলো- অস্থিতিস্থাপক যোগান হলো, যে উপকরণের যোগান বৃদ্ধি পায় না। ফলে চাহিদা বাড়লে কোনো উপকরণের যোগান অস্থিতিস্থাপক হলে সর্বনিম্ন যোগান দামের চেয়ে অতিরিক্ত অর্থ উপার্জন করে। যেমন- জমির যোগান অস্থিতিস্থাপক বা সীমাবদ্ধ এবং চাইলেই এর পরিমাণ বৃদ্ধি করা সম্ভব না। এজন্য জমির চাহিদা বৃদ্ধি পাওয়ায় জমির মালিককে জমি ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। এরূপ বৈশিষ্ট্যের জন্যই ভূমির যোগানকে সম্পূর্ণ অস্থিতিস্থাপক বলা হয়।

উত্তর

ভূমির সীমাবদ্ধ যোগানের ফলে ভূমি ব্যবহারকারী তার মালিককে যে অর্থ প্রদান করে তাকে মোট খাজনা বলে। সুতরাং বলা যায়, মোট খাজনা = ভূমি ব্যবহারের জন্য দেয়া অর্থ+ ঝুঁকি বহনের মুনাফা + দেখাশোনার খরচ + অন্যান্য। অন্যদিকে, শুধু ভূমি ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে অর্থনৈতিক খাজনা বা নিট খাজনা বলা হয়। সুতরাং, অর্থনৈতিক খাজনা =মোট খাজনা -(ঝুঁকি বহনের মুনাফা + দেখাশোনার খরচ + অন্যান্য)। উদ্দীপকে বাসা ব্যবহারের জন্য ২,০০০ টাকা, ঝুঁকির জন্য ১,০০০ টাকা, রক্ষণাবেক্ষণের জন্য ১,০০০ টাকা এবং অন্যান্য বাবদ ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। এক্ষেত্রে, মোট খাজনা =ভূমি ব্যবহারের জন্য দেয়া অর্থ + ঝুঁকি বহনের মুনাফা+ দেখাশোনার খরচ + অন্যান্য = ২,০০০ টাকা + ১,০০০ টাকা + ১,০০০ টাকা +২,০০০ টাকা = ৬,০০০ টাকা অন্যদিকে, অর্থনৈতিক খাজনা= মোট খাজনা -(ঝুঁকি বহনের মুনাফা + দেখাশোনার খরচ + অন্যান্য)। = ৬,০০০ টাকা - (১,০০০ টাকা+ ১,০০০ টাকা + ২,০০০ টাকা) = ৬,০০০ টাকা - ৪,০০০ টাকা = ২,০০০ টাকা মোট খাজনা হলো খাজনা হিসেবে প্রাপ্ত সর্বমোট অর্থ। কিন্তু অর্থনৈতিক খাজনা হলো মোট খাজনার অংশ। সুতরাং বলা যায়, মোট খাজনার মধ্যেই অর্থনৈতিক খাজনা বা নিট খাজনার অস্তিত্ব বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের আলোকে নিম খাজনা ও মোট খাজনার সম্পর্ক ব্যাখ্যা করা হলো- দৃশ্যকল্প অনুসারে বাসাটির পাশে একটি কারখানা স্থাপিত হলে মালিক মি. X কে বাসা ব্যবহারের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা বৃদ্ধি করেন, এই ২,০০০ টাকাই অর্থনীতিতে নিম খাজনার আওতাভুক্ত। কেননা মানুষের সৃষ্ট কোনো উপকরণ হতে স্বল্পকালে যে আয় হয় তাকে নিম খাজনা বলে। আর উদ্দীপকে মোট খাজনার পরিমাণ হলো ৬,০০০ টাকা। ভূমির সীমাবদ্ধ যোগানের ফলে ভূমি ব্যবহারকারী তার মালিককে যে অর্থ প্রদান করে তাকে মোট খাজনা বলে, আর মানুষ কর্তৃক সৃষ্ট যেসব উপকরণের যোগান স্বল্পকালে অস্থিতিস্থাপক হলেও দীর্ঘকালে স্থিতিস্থাপক এসব উপকরণ হতে প্রাপ্ত উদ্বৃত্ত আয়কে নিম খাজনা বলে। মোট খাজনার ধারণাটি সামগ্রিক ধারণা হিসেবে বিবেচিত আর নিম খাজনার ধারণাটি আংশিক হিসেবে বিবেচিত। মোট খাজনা স্বল্পকাল ও দীর্ঘকালের জন্য প্রযোজ্য আর নিমখাজনা ধারণাটি শুধু স্বল্পকালের জন্য প্রযোজ্য। রিকার্ডো মোট খাজনাকে বিশেষ অর্থে ব্যবহার করে এর বিশ্লেষণে পৃথক তত্ত্ব উদ্ভাবন করেন। আর আধুনিক অর্থনীতিবিদগণ নিম খাজনা আলোচনায় চাহিদা ও যোগানের ক্রিয়া-প্রতিক্রিয়ায় যেভাবে দাম সৃষ্টি হয়, সেরূপ মূল তত্ত্বের প্রয়োগের মাধ্যমেই এর আলোচনা করেন। পৃথক তত্ত্ব হিসেবে এটি বিবেচনা করা হয়নি।
HSCEconomics 1st PaperJessore 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।