শেয়ারFacebookWhatsApp

নিট খাজনা কী?

উত্তর: অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শুধু জমি ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে নিট খাজনা বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

নিট খাজনা কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর:

Sylhet · 2017

উত্তর

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শুধু জমি ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে নিট খাজনা বলে।

উত্তর

খাজনার আধুনিক মতবাদ অনুযায়ী খাজনা দামের অন্তর্ভুক্ত কিনা তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে তার ওপর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায় যে, জমি প্রকৃতির দান বলে এর কোন উৎপাদন ব্যয় নেই। যার ফলে জমির কোনো যোগান দামও থাকে না। সুতরাং জমির আয়ের সম্পূর্ণটাই খাজনা এবং তা ফসলের দামকে প্রভাবিত করে না। কিন্তু জমির নির্দিষ্ট ব্যবহারের বেলায়, ব্যবহারের দামটি অবশ্যই উৎপাদন ব্যয়ের অংশ এবং দামের অন্তর্ভুক্ত থাকে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে জমি ব্যবহার করা হলে তা অন্য কোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। ফলে জমির যোগান দাম জমি ব্যবহারের জন্য অবশ্যই তার মালিককে প্রদান করতে হয় এবং যা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় ও দামের সাথে যুক্ত হয়।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার আধুনিক তত্ত্বটি প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো: আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন, দীর্ঘকাল অন্যান্য উপকরণের মতো ভূমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। যেমন- নদীতে চর জাগা, ভূমির আনুভূমিক ব্যবহার, জমিতে সেচ প্রয়োগ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার, ছাদে সবজি চাষ ইত্যাদির মাধ্যমে জমির যোগান তথা আয় বৃদ্ধি করা সম্ভব। তাই ব্যক্তির নিকট জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। খাজনার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে জমির যোগান বাড়ানো বা কমানো যায় না। জমির খাজনা শূন্য হলেও তার যোগান সম্পূর্ণ স্থির থাকে। এ অবস্থায় খাজনা ভূমির চাহিদার ওপর নির্ভরশীল। আবার শস্যের চাহিদা বৃদ্ধি পেলে ভূমির চাহিদাও বৃদ্ধি পায়। তখন ভূমির চাহিদা ও যোগানের দ্বারা খাজনা নির্ধারিত হয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ তথা জমির চাহিদা ওযোগান এবং লম্ব অক্ষে খাজনার পরিমাণ দেখানো হয়েছে।D1D1হলো জমির প্রাথমিক চাহিদা রেখা এবং ৪ হলো জমির যোগান রেখা। জমির সামাজিক যোগান অস্থিতিস্থাপক হওয়ায় এটা লম্বঅক্ষের সমান্তরাল হয়েছে। জমির চাহিদা রেখা (D1D1) এবং যোগান রেখা S পরস্পর E1, বিন্দুতে ছেদ করায় ভারসাম্য অর্জিত হয়েছে। ফলে ভারসাম্য জমির পরিমাণ ১০০ একক ও খাজনা ১০ টাকা নির্ধারিত হয়েছে।উদ্দীপকের চিত্রে খাজনা তত্ত্বের এ ব্যাখ্যা উপরোল্লিখিত খাজনারআধুনিক তত্ত্বের সাথে সংগতিপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার আধুনিক তত্ত্বটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

প্রদত্ত উদ্দীপকের চিত্রে খাজনার আধুনিক তত্ত্ব প্রকাশিত হয়েছে।খাজনার আধুনিক তত্ত্বে বলা হয়েছে, জমির চাহিদার তুলনায় যোগান সীমিত হওয়ায় জমিতে খাজনার সৃষ্টি হয় এবং জমির চাহিদা ও যোগানের সমতা দ্বারা জমির খাজনা নির্ধারিত হয়। চিত্রে জমির প্রাথমিক চাহিদা রেখা D1D1 জমির যোগান রেখা S কে E1 বিন্দুতে ছেদ করায় সেখানে ভারসাম্য নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে খাজনার হার ১০ টাকা এবং জমির পরিমাণ ১০০ একক নির্ধারিত হয়েছে।এখন ধরা যাক, শস্যের চাহিদা বৃদ্ধি, জমির এলাকায় বাড়তি লোকজনের আগমন, জমিতে বসতি স্থাপন ইত্যাদি কারণে জমির চাহিদা বেড়ে গেল। এক্ষেত্রে জমির যোগান স্থির থাকা অবস্থায় জমির চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে D1D1 চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হয়ে D₂D₂ চাহিদা রেখায় পরিণত হয়েছে। D₂D₂ রেখা জমির অপরিবর্তিত যোগান রেখা S কে E₂ বিন্দুতে ছেদ করে। এ অবস্থায় নতুন ভারসাম্যে খাজনার হার নির্ধারিত হয় ১৫ টাকা। এক্ষেত্রে জমির যোগান স্থির থাকা অবস্থায় জমির চাহিদা বৃদ্ধির কারণে খাজনার হার ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রে D1D1 চাহিদা রেখা D₂D₂. চাহিদা রেখায় পরিণত হওয়ায় নতুনভাবে খাজনা নির্ধারিত হয় ১৫ টাকা, যা পূর্বে ছিল ১০ টাকা। তাই বলা যায়, জমির যোগান স্থির থেকে তার চাহিদা বাড়ায়, খাজনা বেড়েছে।
HSCEconomics 1st PaperSylhet 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।