উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে খাজনার আধুনিক তত্ত্বটি প্রতিফলিত হয়েছে। আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন, দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। যেমন: নদীতে চর জাগা, ভূমির আনুভূমিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে জমির যোগান তথা আয় বৃদ্ধি সম্ভব। তাই ব্যক্তির নিকট জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এ অবস্থায় খাজনা জমির চাহিদার ওপর নির্ভরশীল। এদের মতে জমির চাহিদা ও যোগানের মাধ্যমে খাজনা নির্ধারিত হয়। উদ্দীপকের প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, জমির যোগান রেখা (S) ও জমির চাহিদা রেখা ( [গণিত] ) [গণিত] বিন্দুতে ছেদ করে। অর্থাৎ, জমির চাহিদা ও যোগান [গণিত] বিন্দুতে সমান হওয়ায় [গণিত] বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। ফলে ভারসাম্য খাজনার পরিমাণ ১০ টাকা এবং জমির পরিমাণ ১০০ একক। এখানে অর্থনৈতিক খাজনার পরিমাণ (১০০×১০) বা ১০০০ টাকা। অর্থাৎ, আধুনিক খাজনা তত্ত্ব অনুযায়ী এখানে খাজনার পরিমাণ ১০০০ টাকা। ওপরের সার্বিক বিষয় পর্যালোচনা করে বলা যায়, প্রদত্ত চিত্রে খাজনার আধুনিক তত্ত্ব প্রতিফলিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে তা ব্…
উদ্দীপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর