উদ্দীপকে কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে খাজনার আধুনিক তত্ত্ব প্রতিফলিত হয়েছে। দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক।যেমন- নদীতে চর জাগা, ভূমির আনুভূমিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে জমির যোগান তথা আয় বৃদ্ধি সম্ভব। তাই ব্যক্তির নিকট জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এ অবস্থায় খাজনা জমির চাহিদার ওপর নির্ভরশীল। জমির চাহিদা ও যোগানের মাধ্যমে খাজনা নির্ধারিত হয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ এবং লম্ব অক্ষে দাম বা খাজনা দেখানো হয়েছে। এখানে জমির চাহিদা রেখা D এবং যোগান রেখা S। রেখা দুটি পরস্পরকে [গণিত] বিন্দুতে ছেদ করেছে। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী জমির খাজনা নির্ধারিত হয়েছে [গণিত] এবং জমির পরিমাণ [গণিত] । ওপরের সার্বিক বিষয় পর্যালোচনা করে বলা যায়, প্রদত্ত চিত্রে খাজনার আধুনিক তত্ত্ব প্রতিফলিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর