যোগান রেখাটি (S) সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে তত্ত্বটির কী কোন পরিবর্তন সাধিত হবে? বিশ্লেষণ করো।
উত্তর: যোগান রেখাটি সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে আধুনিক খাজনাতত্ত্ব অনুসারে খাজনার পরিমাণ শূন্য হবে। কোনো উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে, তখন তার বর্তমান আয় ও সুযোগ ব্যয় সমান হয়ে যায়। ফলে কোন আয় অবশিষ্ট থাকে না। অর্থাৎ, খাজনা = বর্তমান আয়-সুযোগ ব্যয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে ভূমির পরিমাণ ও লম্ব অক্ষে দামের পরিমাণ দেওয়া আছে। চিত্রে যোগান (S) রেখাটি ঊর্ধ্বগামী ও চাহিদা (D) রেখাটি নিম্নগামী। যোগান রেখাটি যদি [গণিত] বিন্দু থেকে ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখা হয়।তাহলে চাহিদা রেখা যেখানেই ছেদ করুক না কেন, দাম সবসময় [গণিত] তেই স্থির থাকবে। বিক্রেতা বা জমির মালিক অতিরিক্ত কোনো আয় করতে পারবে না। সাধারণত ভূমির যোগান সীমাবদ্ধ বা অস্থিতিস্থাপক হয় বলেই খাজনার উদ্ভব ঘটে। কিন্তু কোনো পরিস্থিতিতে যদি যোগান অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। তবে সেই উপাদানটি ব্যবস্থার করার জন্য কোনো বাড়তি উদ্বৃত্ত প্রদান করতে হয় না। অর্থাৎ, যোগান রেখাটি স্থিতিস্থাপক হলে খাজনার অস্থিত্ব বিলীন হয়। অতএব, যোগান রেখাটি (S) সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে তত্ত্বটির পরিবর্তন সাধিত হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যোগান রেখাটি (S) সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে তত্ত্বটির কী কোন পরিবর্ত…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর