উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ কি এক? তোমার মতামত ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহ বলতে নিট খাজনা, মোট খাজনা ও নিম খাজনাকে বোঝানো হয়েছে। সাধারণত খাজনার উৎপত্তি হয় উৎপাদনের কোনো উপকরণের যোগান দাম অস্থিতিস্থাপক হলে। যেমন- জমির যোগান অস্থিতিস্থাপক হওয়ায় জমির চাহিদা বৃদ্ধির ফলে নিট খাজনার উৎপত্তি হয়। আর, নিট খাজনার সাথে চাষাবাদের জন্য আনুষঙ্গিক খরচ যোগ করলে মোট খাজনার উদ্ভব ঘটে। অন্যদিকে নিম খাজনার সৃষ্টি হয়, স্বল্পকালে মূলধনি দ্রব্য যেমন- যন্ত্রপাতি, কলকারখানা, দালানকোঠা ইত্যাদি ব্যবহারের ফলে সৃষ্ট অতিরিক্ত আয় থেকে। উদ্দীপকে লক্ষ করা যায়, আকবর সাহেবের জমির ব্যবহার হতে প্রাপ্ত আয় জমি ব্যবহারের জন্য ৪,০০০ টাকা প্রদান করেন। এটি মূলত নিট খাজনা হিসেবে বিবেচিত। অন্যদিকে, চাষাবাদের জন্য আনুষঙ্গিক খরচ (যেমন-মজুরি ১,০০০ টাকা, সরকারকে প্রদত্ত কর ১৫০০ টাকা, মূলধন বিনিয়োগের সুদ ১,৫০০ টাকা ও মুনাফা বা ঝুঁকি বহনের জন্য ৩০০০ টাকা) হয়। আবার, ট্রাক্টর ভাড়া বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত আয় (১,০০০ – ৮০০) বা ২০০ টাকা হলো নিম খাজনা। নিট খাজনা জমির যোগানের অস্থিতিস্থাপকতা, উর্বরতা ও অবস্থানগত পার্থক্যের কারণে সৃষ্টি হয়। আনুষঙ্গিক খরচ ও নিট খাজনার সমষ্টি হলো মোট খাজনা। আবার নিম খাজনা মূলধনি দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক হওয়ার কারণে স্বল্পকালে সৃষ্টি হয়েছে। এ ধরনের খাজনা দীর্ঘকালে পরিলক্ষিত হয় না। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত খাজনাসমূহের উৎপত্তির কারণ বা উৎস এক নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ কি এক? তোমার মতামত ব্যাখ্…
উদ্দীপক
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর