শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ছকটিতে খাজনা নির্ধারণের কোন তত্ত্বটি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের ছকটিতে খাজনা নির্ধারণের রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি তুলে ধরা হয়েছে। রিকার্ডোর মতে, জমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। তিনি মনে করেন, যে জমিতে উৎপাদিত ফসলের দাম ও উৎপাদন ব্যয় সমান হয়, তাকে প্রান্তিক বা খাজনাবিহীন জমি বলে। প্রান্তিক জমির তুলনায় উৎকৃষ্ট জমিতে যে অতিরিক্ত উৎপাদন বা উদ্বৃত্ত সৃষ্টি হয়, তার মূল্যই হলো খাজনা। উদ্দীপকের ছকটিতে দেখা যায়, জমির শ্রেণিভেদে উৎপাদন ভিন্ন ভিন্ন অর্থাৎ, ১ম শ্রেণিতে ১৫, ২য় শ্রেণিতে ১২ এবং ৩য় শ্রেণিতে ১০ কুইন্টাল উৎপাদন হয়। কিন্তু প্রতি কুইন্টাল পণ্যের দাম স্থির অর্থাৎ, ৪০ টাকা। এই দামের ভিত্তিতে মোট আয় হলো- ১ম শ্রেণির = ১৫ × ৪০ = ৬০০ টাকা, ২য় শ্রেণির = ১২ × ৪০ = ৪৮০ টাকা এবং ৩য় শ্রেণির = ১০ × 80 = ৪০০ টাকা। রিকার্ডোর তত্ত্ব অনুযায়ী, ৩য় শ্রেণির জমিটি হলো প্রান্তিক জমি। যেখানে মোট আয় ও মোট ব্যয় সমান হওয়ায় খাজনা শূন্য। অর্থাৎ, মোট ব্যয় = ৪০০ টাকা। এই ব্যয়কে স্থির ধরে খাজনা নির্ণয় করলে দেখা যায় ১ম শ্রেণির খাজনা = (৬০০ – ৪০০) = ২০০ টাকা, ২য় শ্রেণির খাজনা = (৪৮০ – ৪০০) = ৮০ টাকা এবং ৩য় শ্রেণির খাজনা = (৪০০ – ৪০০) = ০ টাকা সুতরাং, জমির উর্বরতার পার্থক্যের কারণে সৃষ্ট এই অতিরিক্ত আয়ই হলো খাজনা, যা রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বের মূল কথা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের ছকটিতে খাজনা নির্ধারণের কোন তত্ত্বটি তুলে ধরা হয়েছে ব্যাখ…

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2026

উত্তর

ভূমির মালিকের নিজস্ব শ্রম বা বিনিয়োগ ছাড়া ভূমির মূল্য বৃদ্ধি পেলে এর মালিক যে অতিরিক্ত অর্থ লাভ করে, তাকে অনুপার্জিত আয় বলে।

উত্তর

খাজনার আধুনিক মতবাদ অনুযায়ী খাজনা দামের অন্তর্ভুক্ত কিনা তা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে তার ওপর। স্বল্পতর দৃষ্টিকোণ থেকে জমি প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই। যার ফলে জমির কোনো যোগান দামও থাকে না। সুতরাং, জমির আদায়ের সম্পূর্ণটাই খাজনা এবং তা ফসলের দামকে প্রভাবিত করে না। অন্যদিকে, অপরিশ্রমিত ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহারের সামগ্রী উৎপাদনে ব্যবহৃত হলে এর দামের অন্তর্ভুক্ত থাকে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে জমি ব্যবহার করা হলে তা অন্য কোনো বিকল্প কাজে ব্যবহার করা যায় না। ফলে জমির যোগান দাম জমি ব্যবহারের জন্য অবশ্যই তার মালিককে প্রদান করতে হয়। যা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় ও দামের সাথে যুক্ত হয়।

উত্তর

উদ্দীপকের ছকটিতে খাজনা নির্ধারণের রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি তুলে ধরা হয়েছে। রিকার্ডোর মতে, জমির উর্বরতার পার্থক্যের কারণে খাজনার উদ্ভব হয়। তিনি মনে করেন, যে জমিতে উৎপাদিত ফসলের দাম ও উৎপাদন ব্যয় সমান হয়, তাকে প্রান্তিক বা খাজনাবিহীন জমি বলে। প্রান্তিক জমির তুলনায় উৎকৃষ্ট জমিতে যে অতিরিক্ত উৎপাদন বা উদ্বৃত্ত সৃষ্টি হয়, তার মূল্যই হলো খাজনা। উদ্দীপকের ছকটিতে দেখা যায়, জমির শ্রেণিভেদে উৎপাদন ভিন্ন ভিন্ন অর্থাৎ, ১ম শ্রেণিতে ১৫, ২য় শ্রেণিতে ১২ এবং ৩য় শ্রেণিতে ১০ কুইন্টাল উৎপাদন হয়। কিন্তু প্রতি কুইন্টাল পণ্যের দাম স্থির অর্থাৎ, ৪০ টাকা। এই দামের ভিত্তিতে মোট আয় হলো- ১ম শ্রেণির = ১৫ × ৪০ = ৬০০ টাকা, ২য় শ্রেণির = ১২ × ৪০ = ৪৮০ টাকা এবং ৩য় শ্রেণির = ১০ × 80 = ৪০০ টাকা। রিকার্ডোর তত্ত্ব অনুযায়ী, ৩য় শ্রেণির জমিটি হলো প্রান্তিক জমি। যেখানে মোট আয় ও মোট ব্যয় সমান হওয়ায় খাজনা শূন্য। অর্থাৎ, মোট ব্যয় = ৪০০ টাকা। এই ব্যয়কে স্থির ধরে খাজনা নির্ণয় করলে দেখা যায় ১ম শ্রেণির খাজনা = (৬০০ – ৪০০) = ২০০ টাকা, ২য় শ্রেণির খাজনা = (৪৮০ – ৪০০) = ৮০ টাকা এবং ৩য় শ্রেণির খাজনা = (৪০০ – ৪০০) = ০ টাকা সুতরাং, জমির উর্বরতার পার্থক্যের কারণে সৃষ্ট এই অতিরিক্ত আয়ই হলো খাজনা, যা রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বের মূল কথা।

উত্তর

উদ্দীপকের আলোকে রিকার্ডোর খাজনা তত্ত্বের বেশ কিছু সীমাবদ্ধতা বা সমালোচনা রয়েছে, যা আধুনিক অর্থনীতিবিদরা তুলে ধরেছেন। রিকার্ডোর তত্ত্ব অনুযায়ী, খাজনা কেবল জমির আদি ও অক্ষয়শক্তির ব্যবহারের জন্য দেওয়া হয়। কিন্তু বাস্তবে দীর্ঘকাল একই জমি চাষ করার ফলে উর্বরতা হ্রাস পায় এবং উপযুক্ত সার ও সেচ প্রয়োগে উর্বরতা বাড়ানো যায়। এছাড়া, রিকার্ডো মনে করেন খাজনা দামের অংশ নয়। কিন্তু অনেক সময় দেখা যায় খাজনা বেশি হলে দ্রব্যের দামও বেশি হয়। আধুনিক অর্থনীতিবিদগণ এই তত্ত্বের বেশ কিছু সমালোচনা করেছেন। উদ্দীপকে দেখানো হয়েছে যে ৩য় শ্রেণির জমির উৎপাদনের ধরন তিন রকম। অর্থাৎ, জমির উর্বরতা পার্থক্যের কারণেই খাজনার উদ্ভব হয়েছে। রিকার্ডোর তত্ত্ব এবং পার্থক্যকে ভিত্তি করে খাজনা নির্ধারণ করা হয়। কিন্তু, বাস্তবে কৃষক সবসময় উর্বরতার ভিত্তিতে জমি নির্বাচন করে না। তারা প্রথমে সেই জমিই চাষ করে যা চাষের জন্য সুবিধাজনক। তবে তা উর্বরতার দিক দিয়ে সর্বোৎকৃষ্ট নাও হতে পারে। রিকার্ডোর তত্ত্বের প্রধান সমালোচনা হলো, তিনি প্রান্তিক বা খাজনাবিহীন জমির অস্তিত্ব ধরে নিয়েছেন। কিন্তু, আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন, বাস্তবে কোনো জমিরই খাজনা শূন্য হয় না। কারণ জমির যোগান সীমাবদ্ধ। এছাড়া, রিকার্ডো কেবল জমির উর্বরতার পার্থক্যকে খাজনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও রিকার্ডোর তত্ত্বের আরো সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাগুলোর কারণে রিকার্ডোর তত্ত্বটি সমালোচিত। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, উদ্দীপকের আলোকে রিকার্ডোর খাজনা তত্ত্বের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।