উদ্দীপকের চিত্রে জমির চাহিদা বৃদ্ধির কারণে যে আয়ের সৃষ্টি হয়েছে তা নির্ণয় পূর্বক উক্ত আয় উদ্ভবের কারণসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে অনুপার্জিত আয় সৃষ্টি হয়েছে।সাধারণত, অর্থনৈতিক উন্নয়ন তথা কোনো এলাকার শিল্প, কারখানা, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র ইত্যাদির উন্নতির ফলে সে এলাকায় জমির চাহিদা বেড়ে যায় এবং জমির মূল্য আগের চেয়ে বেশি হয়। ফলে জমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করে। কিন্তু এই বর্ধিত আয়ের জন্য তাকে অর্থ ব্যয় করতে হয় না। এভাবে জমির মালিক বিনা খরচ বা পরিশ্রমে যে অতিরিক্ত আয় ভোগ করে তাকে অনুপার্জিত আয় বলে।উদ্দীপকে লক্ষ করা যায়, সামগ্রিক যোগান ১ স্থির থেকে সামগ্রিক চাহিদা [গণিত] বৃদ্ধি পেয়ে [গণিত] হয়েছে । এখানে অতিরিক্ত আয় সৃষ্টি হয়েছে ৬০ × ১০ = ৬০০ টাকা। কিন্তু এই অতিরিক্ত আয় কোনো বিনিয়োগ ছাড়াই সৃষ্টি হয় এবং তা কোনো প্রকার অর্থ ব্যয় না করেই। এ কারণে বলা যায় চিত্রে অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়েছে। সাধারণত স্বল্পকালে যোগান স্থির থেকে জনসংখ্যা বৃদ্ধি, শহর গড়ে ওঠা ইত্যাদি কারণে চাহিদা বৃদ্ধি পেলে এ ধরনের অনুপার্জিত আয় সৃষ্টি হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে জমির চাহিদা বৃদ্ধির কারণে যে আয়ের সৃষ্টি হয়েছে তা …
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর