শেয়ারFacebookWhatsApp

'উদ্দীপকের চিত্রটি খাজনার যে তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ তা রিকার্ডোর খাজনা তত্ত্ব থেকে ভিন্ন'-বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের চিত্রে খাজনা নির্ধারণের আধুনিক তত্ত্বটির প্রকাশ ঘটেছে।আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন, দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। যেমন: নদীতে চর জাগা, তাই ব্যক্তির নিকট জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এ অবস্থায় খাজনা জমির চাহিদার ওপর নির্ভরশীল। অন্যদিকে, রিকার্ডোর মতে, খাজনা হলো জমির উর্বরতা শক্তি ব্যবহারের জন্য প্রদেয় অর্থ।উদ্দীপকের প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, জমির যোগান রেখা (S) ও জমির চাহিদা রেখা ( [গণিত] ) বিন্দুতে ছেদ করে। ফলে ভারসাম্য খাজনার পরিমাণ ১০ টাকা এবং জমির পরিমাণ ১০০ একক। এখানে অর্থনৈতিক খাজনার পরিমাণ (১০০ × ১০) বা ১,০০০ টাকা। এখানে খাজনার আধুনিক তত্ত্ব প্রতিফলিত হয়েছে।রিকার্ডোর মতে খাজনা হলো জমির উৎপাদনের যে অংশ যা জমির আদি ও অক্ষয় শক্তি তথা উর্বরতা ব্যবহারের জন্য জমির মালিককে প্রদান করা হয়। অন্যদিকে, আধুনিক তত্ত্বানুযায়ী জমির চাহিদা ও যোগানের ক্রিয়ায় খাজনা নির্ধারিত হয়। রিকার্ডোর মতে, শুধু ভূমি থেকে খাজনার সৃষ্টি হয়। কিন্তু আধুনিক তত্ত্বে সকল উপকরণকে খাজনার উৎস মনে হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের খাজনার তত্ত্ব ও রিকার্ডোর খাজনা তত্ত্বের মধ্যে পার্থক্য আছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

'উদ্দীপকের চিত্রটি খাজনার যে তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ তা রিকার্…

উদ্দীপক

চিত্রটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

উত্তর

ভূমি ব্যবহারকারী ভূমির মালিককে একটি নির্দিষ্ট সময়ান্তে চুক্তি অনুযায়ী যে পরিমাণ অর্থ দেয় তাকে চুক্তিবদ্ধ খাজনা বলে।

উত্তর

মনুষ্যসৃষ্ট উৎপাদনের কিছু উপাদান স্বল্পকালে উদ্বৃত্ত আয় সৃষ্টি করলেও দীর্ঘকালে তার অস্তিত্ব থাকে না। মানুষের তৈরি ঘরবাড়ি, কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদির যোগান স্বল্পকালে স্থির থাকে। এর ফলে স্বল্পকালে এসব উপকরণ হতে কিছু অতিরিক্ত আয় হয়। এটি নিম খাজনা নামে পরিচিত। কিন্তু দীর্ঘকালে এসব উপকরণের যোগান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। ফলশ্রুতিতে দীর্ঘকালে এসব উপকরণের অতিরিক্ত আয় লোপ পায়। তাই দীর্ঘকালে নিম খাজনা শূন্য হয়।

উত্তর

উদ্দীপকের চিত্রে অনুপার্জিত আয় সৃষ্টি হয়েছে।সাধারণত, অর্থনৈতিক উন্নয়ন তথা কোনো এলাকার শিল্প, কারখানা, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র ইত্যাদির উন্নতির ফলে সে এলাকায় জমির চাহিদা বেড়ে যায় এবং জমির মূল্য আগের চেয়ে বেশি হয়। ফলে জমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করে। কিন্তু এই বর্ধিত আয়ের জন্য তাকে অর্থ ব্যয় করতে হয় না। এভাবে জমির মালিক বিনা খরচ বা পরিশ্রমে যে অতিরিক্ত আয় ভোগ করে তাকে অনুপার্জিত আয় বলে।উদ্দীপকে লক্ষ করা যায়, সামগ্রিক যোগান ১ স্থির থেকে সামগ্রিক চাহিদা D1D1\mathrm{D}_1 \mathrm{D}_1 বৃদ্ধি পেয়ে D2D2\mathrm{D}_2 \mathrm{D}_2 হয়েছে । এখানে অতিরিক্ত আয় সৃষ্টি হয়েছে ৬০ × ১০ = ৬০০ টাকা। কিন্তু এই অতিরিক্ত আয় কোনো বিনিয়োগ ছাড়াই সৃষ্টি হয় এবং তা কোনো প্রকার অর্থ ব্যয় না করেই। এ কারণে বলা যায় চিত্রে অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়েছে। সাধারণত স্বল্পকালে যোগান স্থির থেকে জনসংখ্যা বৃদ্ধি, শহর গড়ে ওঠা ইত্যাদি কারণে চাহিদা বৃদ্ধি পেলে এ ধরনের অনুপার্জিত আয় সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকের চিত্রে খাজনা নির্ধারণের আধুনিক তত্ত্বটির প্রকাশ ঘটেছে।আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন, দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। যেমন: নদীতে চর জাগা, তাই ব্যক্তির নিকট জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এ অবস্থায় খাজনা জমির চাহিদার ওপর নির্ভরশীল। অন্যদিকে, রিকার্ডোর মতে, খাজনা হলো জমির উর্বরতা শক্তি ব্যবহারের জন্য প্রদেয় অর্থ।উদ্দীপকের প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, জমির যোগান রেখা (S) ও জমির চাহিদা রেখা (D1D1\mathrm{D}_1 \mathrm{D}_1) বিন্দুতে ছেদ করে। ফলে ভারসাম্য খাজনার পরিমাণ ১০ টাকা এবং জমির পরিমাণ ১০০ একক। এখানে অর্থনৈতিক খাজনার পরিমাণ (১০০ × ১০) বা ১,০০০ টাকা। এখানে খাজনার আধুনিক তত্ত্ব প্রতিফলিত হয়েছে।রিকার্ডোর মতে খাজনা হলো জমির উৎপাদনের যে অংশ যা জমির আদি ও অক্ষয় শক্তি তথা উর্বরতা ব্যবহারের জন্য জমির মালিককে প্রদান করা হয়। অন্যদিকে, আধুনিক তত্ত্বানুযায়ী জমির চাহিদা ও যোগানের ক্রিয়ায় খাজনা নির্ধারিত হয়। রিকার্ডোর মতে, শুধু ভূমি থেকে খাজনার সৃষ্টি হয়। কিন্তু আধুনিক তত্ত্বে সকল উপকরণকে খাজনার উৎস মনে হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের খাজনার তত্ত্ব ও রিকার্ডোর খাজনা তত্ত্বের মধ্যে পার্থক্য আছে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।