জাল ও নৌকার ক্ষেত্রে কী ধরনের খাজনার উদ্ভব হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, সানিয়াজান নদীতে হঠাৎ করে প্রচুর মাছ ধরা পড়ায় জাল ও নৌকার চাহিদা অনেক বেড়ে যায়। এর ফলে সেখানে যে বিষয়ের উদ্ভব হয়েছে তা নিচে ব্যাখ্যা করা হলো: জাল ও নৌকার ক্ষেত্রে নিম খাজনার উদ্ভব হয়েছে। স্বল্পকালে মানবসৃষ্ট মূলধনী দ্রব্যসামগ্রী থেকে এর মালিকগণ অতিরিক্ত যে আয় করতে পারেন, তাকে নিম খাজনা বলে। মানব সৃষ্ট এসব মূলধনী দ্রব্যসামগ্রীর যোগান দীর্ঘকালে স্থিতিস্থাপক হলেও স্বল্পকালে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক এরূপ মূলধনী দ্রব্যসামগ্রী থেকে যা অর্জিত হয় তাই হলো নিম খাজনা। সানিয়াজান নদীতে হঠাৎ করে প্রচুর মাছ ধরা পড়ায় জাল ও নৌকার চাহিদা বেড়ে যায়। এজন্য সহিদুল ও আইয়ুব আলীর জাল ও নৌকা থেকে প্রচুর আয় হয়। জাল ও নৌকা এক ধরনের মূলধনী দ্রব্যসামগ্রী। এগুলো তৈরি করতে সময় লাগে বলে স্বল্পকালে এর যোগান অস্থিতিস্থাপক। তাই স্বল্পকালে চাইলেই এর যোগান বৃদ্ধি করা যায় না। কিন্তু দীর্ঘকালে এর যোগান চাহিদামাফিক বাড়ানো অনেক সহজ। নৌকা ও জালের চাহিদা স্বল্পকালে বৃদ্ধি পাওয়ার ফলে এর যোগান বাড়ানো সম্ভব নয়। এজন্য এ থেকে অতিরিক্ত আয় হয়। এরূপ অতিরিক্ত আয়ই হলো নিম খাজনা। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নৌকা ও জালের আকস্মিক চাহিদা বৃদ্ধির দরুন নিম খাজনার উদ্ভব হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জাল ও নৌকার ক্ষেত্রে কী ধরনের খাজনার উদ্ভব হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর