শেয়ারFacebookWhatsApp

দীর্ঘমেয়াদে জাল ও নৌকা থেকে অতিরিক্ত আয় করা সম্ভব হবে কি? বিশ্লেষণ করো।

উত্তর: সহিদুল ও আইয়ুব আলী সানিয়াজান নদীতে মাছ ধরে। এ কাজে তারা নৌকা ও জাল ব্যবহার করে। হঠাৎ নদীতে প্রচুর মাছ ধরা পড়ায় জাল ও নৌকার চাহিদা অনেক বেড়ে যায়। সহিদুল ও আইয়ুব আলী চেয়েছিল নতুন জাল ও নৌকা কিনবে। তা এ স্বল্প সময়ে সম্ভব হয়নি। এখন তাদের জাল ও নৌকা থেকে স্বল্প সময়ে অতিরিক্ত আয় হয়। কিন্তু দীর্ঘমেয়াদে এ থেকে অতিরিক্ত আয় করা সম্ভব হবে না। কেননা, দীর্ঘকালে জাল ও নৌকার যোগান স্থিতিস্থাপক। স্বল্পকালে মানবসৃষ্ট মূলধনী দ্রব্যসামগ্রী থেকে অতিরিক্ত আয় উপার্জন হয় এর অস্থিতিস্থাপক যোগানের কারণে। স্বল্পকালে মূলধনী দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়লেও যোগান বাড়ানো সম্ভব হয় না। কিন্তু দীর্ঘকালে চাহিদার সাথে সাথে যোগানের সামঞ্জস্য বিধান করার জন্য যোগান বাড়ানো যায়। তাই স্বল্পকালে এরূপ মূলধনী দ্রব্যসামগ্রী থেকে অতিরিক্ত আয় করা গেলেও দীর্ঘকালে তা সম্ভব হয় না। সহিদুল ও আইয়ুব আলীর জাল ও নৌকার ক্ষেত্রেও এ কথা সমভাবে প্রযোজ্য। তাদের এ মূলধনী দ্রব্যসামগ্রীর স্বল্পকালীন চাহিদা বাড়ার ফলে অতিরিক্ত আয় সৃষ্টি হয়। কিন্তু দীর্ঘকালে এরূপ দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়লে যোগানও বাড়াতে হয়। তাই দীর্ঘমেয়াদে এসব দ্রব্যসামগ্রী থেকে অতিরিক্ত আয় করা সম্ভব নয়। সুতরাং বলা যায়, দীর্ঘমেয়াদে সহিদুল ও আইয়ুব আলীর জাল ও নৌকা থেকে অতিরিক্ত আয় করা সম্ভব হবে না।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

দীর্ঘমেয়াদে জাল ও নৌকা থেকে অতিরিক্ত আয় করা সম্ভব হবে কি? বিশ্লেষণ …

উদ্দীপক

সহিদুল ও আইয়ুব আলী জাল ও নৌকা দিয়ে সানিয়াজান নদীতে মাছ ধরে। হঠাৎ নদীতে প্রচুর মাছ ধরা পড়ায় জাল ও নৌকার চাহিদা অনেক বেড়ে যায়। সহিদুল ও আইয়ুব আলী চেয়েছিলো নতুন জাল ও নৌকা কিনবে। তা এ স্বল্প সময়ে সম্ভব হয়নি। তাই তাদের কাছে যেসব জাল ও নৌকা ছিল সেগুলো দিয়ে মাছ ধরে অনেক আয় করা সম্ভব।

Rajshahi · 2017

উত্তর

অর্থনীতিতে ভূমি বা সীমাবদ্ধ যোগানবিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে খাজনা বলে।

উত্তর

দেশের আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নয়ন তথা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ফলে অনুপার্জিত আয় সৃষ্টি হয়। কোনো এলাকায় বা শহরে জনসংখ্যা বৃদ্ধি পেলে, অতিরিক্ত শিল্প, কলকারখানা, রাস্তাঘাট, বৈদ্যুতিক ব্যবস্থা প্রভৃতির উন্নতি ঘটলে সেখানকার জমির দাম হঠাৎ করে বহুগুণে বেড়ে যায়। ফলে এসব জমির মালিকগণ পূর্বের চেয়ে অতিরিক্ত আয় ভোগ করে থাকে। তবে এ বর্ধিত পরিমাণ আয়ের জন্য তাকে কোনো অর্থ ব্যয় করতে বা পরিশ্রম করতে হয় না। সাধারণত এরূপ সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যই অনুপার্জিত আয় সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকটি পড়ে জানা যায়, সানিয়াজান নদীতে হঠাৎ করে প্রচুর মাছ ধরা পড়ায় জাল ও নৌকার চাহিদা অনেক বেড়ে যায়। এর ফলে সেখানে যে বিষয়ের উদ্ভব হয়েছে তা নিচে ব্যাখ্যা করা হলো: জাল ও নৌকার ক্ষেত্রে নিম খাজনার উদ্ভব হয়েছে। স্বল্পকালে মানবসৃষ্ট মূলধনী দ্রব্যসামগ্রী থেকে এর মালিকগণ অতিরিক্ত যে আয় করতে পারেন, তাকে নিম খাজনা বলে। মানব সৃষ্ট এসব মূলধনী দ্রব্যসামগ্রীর যোগান দীর্ঘকালে স্থিতিস্থাপক হলেও স্বল্পকালে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক এরূপ মূলধনী দ্রব্যসামগ্রী থেকে যা অর্জিত হয় তাই হলো নিম খাজনা। সানিয়াজান নদীতে হঠাৎ করে প্রচুর মাছ ধরা পড়ায় জাল ও নৌকার চাহিদা বেড়ে যায়। এজন্য সহিদুল ও আইয়ুব আলীর জাল ও নৌকা থেকে প্রচুর আয় হয়। জাল ও নৌকা এক ধরনের মূলধনী দ্রব্যসামগ্রী। এগুলো তৈরি করতে সময় লাগে বলে স্বল্পকালে এর যোগান অস্থিতিস্থাপক। তাই স্বল্পকালে চাইলেই এর যোগান বৃদ্ধি করা যায় না। কিন্তু দীর্ঘকালে এর যোগান চাহিদামাফিক বাড়ানো অনেক সহজ। নৌকা ও জালের চাহিদা স্বল্পকালে বৃদ্ধি পাওয়ার ফলে এর যোগান বাড়ানো সম্ভব নয়। এজন্য এ থেকে অতিরিক্ত আয় হয়। এরূপ অতিরিক্ত আয়ই হলো নিম খাজনা। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নৌকা ও জালের আকস্মিক চাহিদা বৃদ্ধির দরুন নিম খাজনার উদ্ভব হয়েছে।

উত্তর

সহিদুল ও আইয়ুব আলী সানিয়াজান নদীতে মাছ ধরে। এ কাজে তারা নৌকা ও জাল ব্যবহার করে। হঠাৎ নদীতে প্রচুর মাছ ধরা পড়ায় জাল ও নৌকার চাহিদা অনেক বেড়ে যায়। সহিদুল ও আইয়ুব আলী চেয়েছিল নতুন জাল ও নৌকা কিনবে। তা এ স্বল্প সময়ে সম্ভব হয়নি। এখন তাদের জাল ও নৌকা থেকে স্বল্প সময়ে অতিরিক্ত আয় হয়। কিন্তু দীর্ঘমেয়াদে এ থেকে অতিরিক্ত আয় করা সম্ভব হবে না। কেননা, দীর্ঘকালে জাল ও নৌকার যোগান স্থিতিস্থাপক। স্বল্পকালে মানবসৃষ্ট মূলধনী দ্রব্যসামগ্রী থেকে অতিরিক্ত আয় উপার্জন হয় এর অস্থিতিস্থাপক যোগানের কারণে। স্বল্পকালে মূলধনী দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়লেও যোগান বাড়ানো সম্ভব হয় না। কিন্তু দীর্ঘকালে চাহিদার সাথে সাথে যোগানের সামঞ্জস্য বিধান করার জন্য যোগান বাড়ানো যায়। তাই স্বল্পকালে এরূপ মূলধনী দ্রব্যসামগ্রী থেকে অতিরিক্ত আয় করা গেলেও দীর্ঘকালে তা সম্ভব হয় না। সহিদুল ও আইয়ুব আলীর জাল ও নৌকার ক্ষেত্রেও এ কথা সমভাবে প্রযোজ্য। তাদের এ মূলধনী দ্রব্যসামগ্রীর স্বল্পকালীন চাহিদা বাড়ার ফলে অতিরিক্ত আয় সৃষ্টি হয়। কিন্তু দীর্ঘকালে এরূপ দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়লে যোগানও বাড়াতে হয়। তাই দীর্ঘমেয়াদে এসব দ্রব্যসামগ্রী থেকে অতিরিক্ত আয় করা সম্ভব নয়। সুতরাং বলা যায়, দীর্ঘমেয়াদে সহিদুল ও আইয়ুব আলীর জাল ও নৌকা থেকে অতিরিক্ত আয় করা সম্ভব হবে না।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।