শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক অনুসারে মোট খাজনা নির্ণয় করো।

উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে নিচে মোট খাজনা নির্ণয় করা হলো: ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা থেকে মোট যে আয় হয় তাকে মোট খাজনা বলে। কাজেই, মোট খাজনা নিট খাজনা + সুদ + মজুরি + কর + মুনাফা। উদ্দীপকে লক্ষ করা যায়, একটি কৃষি খামারে জমি ব্যবহারের জন্য আয় ৩,০০০ টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ ২,০০০ টাকা, প্রাপ্য মজুরি ১,৪০০ টাকা, প্রদত্ত কর ১,৬০০ টাকা এবং মুনাফা ৪,০০০ টাকা। কাজেই, মোট খাজনা = (৩,০০০ + ২,০০০ + ১,৪০০ + ১,৬০০ + ৪,০০০) টাকা = ১২,০০০ টাকা। অর্থাৎ, মোট খাজনার পরিমাণ হলো ১২,০০০ টাকা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক অনুসারে মোট খাজনা নির্ণয় করো।

উদ্দীপক

একটি কৃষি খামারে জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয় ৩,০০০ টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ ২,০০০ টাকা, প্রাপ্য মজুরি ১,৪০০ টাকা, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর ১,৬০০ টাকা এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা ৪,০০০ টাকা।

Dhaka · 2017

উত্তর

অর্থনীতিতে ভূমি বা সীমাবদ্ধ যোগানবিশিষ্ট প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে খাজনা বলে।

উত্তর

জমির চাহিদা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অনুপার্জিত আয়ের উদ্ভব হয়। কোনো এলাকায় শহর প্রসারিত হলে বা নতুন শহর-বন্দর গড়ে উঠলে কিংবা শিল্পকারখানা স্থাপিত হলে সে এলাকার জমির দাম বেড়ে যায়।আবার, স্থানীয় কিংবা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন পরিকল্পনাধীনে যদি কোনো এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অফিস আদালত ইত্যাদি গড়ে উঠে তবে সে এলাকার জমির গুরুত্ব অনেক গুণ বেড়ে যায়। এতে কোনো অর্থ ব্যয় বা পরিশ্রম ছাড়া জমির মালিকের আয় বাড়ে। এভাবে অনুপার্জিত আয়ের উদ্ভব হয়।

উত্তর

উদ্দীপকের তথ্যের আলোকে নিচে মোট খাজনা নির্ণয় করা হলো: ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা থেকে মোট যে আয় হয় তাকে মোট খাজনা বলে। কাজেই, মোট খাজনা নিট খাজনা + সুদ + মজুরি + কর + মুনাফা। উদ্দীপকে লক্ষ করা যায়, একটি কৃষি খামারে জমি ব্যবহারের জন্য আয় ৩,০০০ টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ ২,০০০ টাকা, প্রাপ্য মজুরি ১,৪০০ টাকা, প্রদত্ত কর ১,৬০০ টাকা এবং মুনাফা ৪,০০০ টাকা। কাজেই, মোট খাজনা = (৩,০০০ + ২,০০০ + ১,৪০০ + ১,৬০০ + ৪,০০০) টাকা = ১২,০০০ টাকা। অর্থাৎ, মোট খাজনার পরিমাণ হলো ১২,০০০ টাকা।

উত্তর

নিচে কৃষি খামারটির নিট খাজনা নির্ণয় করে মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো: মোট খাজনা থেকে আনুষঙ্গিক খরচ বাদ দিলে যা থাকে, তাই হলো নিট খাজনা। অর্থাৎ, শুধু জমি ব্যবহারের জন্য জমির মালিককে যে অর্থ দিতে হয়, তাকে নিট বা অর্থনৈতিক খাজনা বলে। উদ্দীপকের তথ্যের আলোকে নিট খাজনা হলো: = মোট খাজনা- আনুষঙ্গিক খরচ = ১২,০০০ - (২,০০০ + ১,৪০০ + ১,৬০০ + ৪,০০০) টাকা = ১২,০০০ - ৯,০০০ টাকা = ৩,০০০ টাকা নিট খাজনা ও মোট খাজনার মধ্যকার পার্থক্য নিম্নরূপ: ১. নিট খাজনা মোট খাজনায় অন্তর্ভুক্ত থাকে। তাই মোট খাজনা বৃহৎ ও নিট খাজনা ক্ষদ্র ধারণা। ২. শুধু জমি ব্যবহারের জন্য প্রাপ্ত অর্থ হলো নিট খাজনা। অন্যদিকে, নিট খাজনা ও আনুষঙ্গিক খরচের সমষ্টি হলো মোট খাজনা। ৩. নিট খাজনা = মোট খাজনা - (মজুরি +সুদ +মুনাফা)। কিন্তু,মোট খাজনা = নিট খাজনা +মজুরি +সুদ +মুনাফা।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।