কৃষি খামারটির নিট খাজনা নির্ণয় করে মোট খাজনার সাথে পার্থক্য লেখ।
উত্তর: নিচে কৃষি খামারটির নিট খাজনা নির্ণয় করে মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো: মোট খাজনা থেকে আনুষঙ্গিক খরচ বাদ দিলে যা থাকে, তাই হলো নিট খাজনা। অর্থাৎ, শুধু জমি ব্যবহারের জন্য জমির মালিককে যে অর্থ দিতে হয়, তাকে নিট বা অর্থনৈতিক খাজনা বলে। উদ্দীপকের তথ্যের আলোকে নিট খাজনা হলো: = মোট খাজনা- আনুষঙ্গিক খরচ = ১২,০০০ - (২,০০০ + ১,৪০০ + ১,৬০০ + ৪,০০০) টাকা = ১২,০০০ - ৯,০০০ টাকা = ৩,০০০ টাকা নিট খাজনা ও মোট খাজনার মধ্যকার পার্থক্য নিম্নরূপ: ১. নিট খাজনা মোট খাজনায় অন্তর্ভুক্ত থাকে। তাই মোট খাজনা বৃহৎ ও নিট খাজনা ক্ষদ্র ধারণা। ২. শুধু জমি ব্যবহারের জন্য প্রাপ্ত অর্থ হলো নিট খাজনা। অন্যদিকে, নিট খাজনা ও আনুষঙ্গিক খরচের সমষ্টি হলো মোট খাজনা। ৩. নিট খাজনা = মোট খাজনা - (মজুরি +সুদ +মুনাফা)। কিন্তু,মোট খাজনা = নিট খাজনা +মজুরি +সুদ +মুনাফা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
কৃষি খামারটির নিট খাজনা নির্ণয় করে মোট খাজনার সাথে পার্থক্য লেখ।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর