উদ্দীপকের আম বাগান থেকে প্রাপ্ত আয় কোন খাজনা তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? ব্যাখ্যা দাও ।
উত্তর: উদ্দীপকের আম বাগান থেকে প্রাপ্ত আয়, রিকার্ডোর খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত। রিকার্ডোর ভাষ্যমতে, খাজনা হচ্ছে জমি উৎপাদনের সেই অংশ, যা জমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়। নিম্নে রিকার্ডোর খাজনা তত্ত্বের আলোকে উদ্দীপকের বিষয়সমূহ আলোচনা করা হলো- চিত্রের ভূমি অক্ষে জমি এবং লম্ব অক্ষে আয়/ব্যয় নির্দেশ করে। এখানে A ১ম-শ্রেণি-B ২য় শ্রেণি ও C ৩য় শ্রেণির জমি নির্দেশ করে । চিত্র থেকে দেখা যায় যে, ১ম শ্রেণির জমির খাজনা = জমির আয় - জমির ব্যয় = ২৪০০০-১২০০০ = ১২০০০ অর্থাৎ ১ম শ্রেণির জমি হচ্ছে উৎকৃষ্ট জমি ২য় শ্রেণির জমির খাজনা = জমির আয় – জমির ব্যয় = ১৮০০০-১২০০০ = ৬০০০ অর্থাৎ ২য় শ্রেণির জমি হচ্ছে কম উৎকৃষ্ট জমি । ৩য় শ্রেণির জমির খাজনা = জমির আয় – জমির ব্যয় ১২০০০ – ১২০০০= ০০ অর্থাৎ ৩য় শ্রেণির জমি খাজনাবিহীন জমি বা নিকৃষ্ট জমি ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আম বাগান থেকে প্রাপ্ত আয় কোন খাজনা তত্ত্বের সঙ্গে সম্পর্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর