শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক হতে মোট খাজনা নির্ণয় কর।

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোনো জমি ব্যবহারের জন্য তার মালিককে চুক্তি অনুযায়ী যে মোট অর্থ প্রদান করা হয় তাকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলে। মোট খাজনার মধ্যে ভূমি ব্যবহারের জন্য বিশুদ্ধ খাজনা ছাড়াও জমির মালিকের জমি তত্ত্বাবধানের জন্য নিজস্ব শ্রমের মজুরি, জমিতে ব্যবহৃত মালিকের নিজ মূলধনের সুদ, খাজনা আদায় সম্পর্কিত ঝুঁকি বহনের জন্য মুনাফা এবং সরকারকে প্রদত্ত কর অন্তর্ভুক্ত থাকতে পারে। এসব উপাদানের আর্থিক মূল্যের সমষ্টি হলো মোট খাজনা । উদ্দীপকে দেওয়া আছে, নান্টু মিয়ার জমি ব্যবহারের জন্য দেয় = ৩,০০০ টাকা জমিতে নিয়োগকৃত শ্রমের মজুরি = ১,৫০০ টাকা বিনিয়োগকৃত মূলধনের সুদ = ১,২০০ টাকা ঝুঁকি বহনের জন্য = ২,০০০ টাকা অতএব, তার মোট খাজনা হবে = ৩,০০০ + ১,৫০০ + ১,২০০ + ২০০০ = ৭,৭০০ টাকা ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক হতে মোট খাজনা নির্ণয় কর।

উদ্দীপক

নান্টু মিঞা একজন কৃষক। তিনি অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করেন। তিনি জমির মালিককে জমি ব্যবহারের জন্য ৩,০০০ টাকা, জমিতে নিয়োগকৃত শ্রমিকের মজুরি ১,৫০০ টাকা, বিনিয়োগকৃত মূলধনের সুদ বাবদ ১,২০০ টাকা এবং ঝুঁকি বহনের জন্য ২,০০০ টাকা দেন। তিনি দৈনিক ৬০০ টাকা হারে ট্রাক্টর ভাড়া করে জমি চাষ করেন। তার দেখাদেখি অন্যরাও ট্রাক্টর ভাড়া করে জমি চাষ আরম্ভ করে। ফলে ট্রাক্টর ভাড়া বৃদ্ধি পেয়ে হয় ৭৫০ টাকা।

Rajshahi · 2019

উত্তর

মোট খাজনা হতে মূলধনের সুদ বাড়ি ভাড়া ও তত্ত্ববধানের নিমিত্তে মজুরি ও ঝুঁকি গ্রহণ করার জন্য মুনাফা বাদ দিয়ে যে অর্থ প্রদান করা হয় তাকে নিট খাজনা বলে।

উত্তর

সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বা কোনো এলাকায় বা শহরে জনসংখ্যা বৃদ্ধি পেলে অতিরিক্ত শিল্প কলকারখানা, রাস্তাঘাট, নালানদমা, বৈদ্যুতিক ব্যবস্থা প্রভৃতির উন্নতি হলে সেখানকার জমির খাজনা বেড়ে যায়। ফলে এসব জমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করে। কিন্তু এ বর্ধিত আয়ের জন্য মালিককে অর্থ ব্যয় বা পরিশ্রম করতে হয়নি। এ বর্ধিত আয়কে অনুপার্জিত আর বলে। এভাবে অনুপার্জিত আয়ের উদ্ভব হয় ।

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে কোনো জমি ব্যবহারের জন্য তার মালিককে চুক্তি অনুযায়ী যে মোট অর্থ প্রদান করা হয় তাকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলে। মোট খাজনার মধ্যে ভূমি ব্যবহারের জন্য বিশুদ্ধ খাজনা ছাড়াও জমির মালিকের জমি তত্ত্বাবধানের জন্য নিজস্ব শ্রমের মজুরি, জমিতে ব্যবহৃত মালিকের নিজ মূলধনের সুদ, খাজনা আদায় সম্পর্কিত ঝুঁকি বহনের জন্য মুনাফা এবং সরকারকে প্রদত্ত কর অন্তর্ভুক্ত থাকতে পারে। এসব উপাদানের আর্থিক মূল্যের সমষ্টি হলো মোট খাজনা । উদ্দীপকে দেওয়া আছে, নান্টু মিয়ার জমি ব্যবহারের জন্য দেয় = ৩,০০০ টাকা জমিতে নিয়োগকৃত শ্রমের মজুরি = ১,৫০০ টাকা বিনিয়োগকৃত মূলধনের সুদ = ১,২০০ টাকা ঝুঁকি বহনের জন্য = ২,০০০ টাকা অতএব, তার মোট খাজনা হবে = ৩,০০০ + ১,৫০০ + ১,২০০ + ২০০০ = ৭,৭০০ টাকা ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ এক নয়। প্রথমত নান্টু মিয়ার জমির খাজনার উৎপত্তির কারণ হলো- ১. যোগানের অস্থিতিস্থাপকতা উৎপাদনের কোনো উপাদানের যোগান অস্থিতিস্থাপক হলে তার কিছু একক তাদের সর্বনিম্ন যোগান দামের চেয়ে যে অতিরিক্ত আয় করে তাকেই খাজনা বলে। যেমন সার্বিকভাবে জমির যোগান অস্থিতিস্থাপক হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বাড়লে জমির চাহিদা বাড়ে বলে তা ব্যবহারের জন্য খাজনা দিতে হয়। ২. জমির উর্বরতার পার্থক্য: রিকার্ডোর মতে নিকৃষ্ট বা কম উর্বর জমি অপেক্ষা অধিক উর্বর জমি উৎপাদন ব্যয়ের বেশি বা উদ্বৃত্ত আয় করে। উর্বরতার পার্থক্যের জন্য সৃষ্ট এ উদ্বৃত্ত আয় খাজনা হিসেবে দেওয়া হয়। ৩. জমির অবস্থানগত পার্থক্য: দূরবর্তী জমি অপেক্ষা কাছের জমিগুলোতে তত্ত্বাবধান ও শস্য পরিবহন খরচ কম বলে এসব জমি দূরের জমিগুলোর তুলনায় উদ্বৃত্ত আয় করে যা খাজনা হিসেবে দেওয়া হয়। ৪. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন: সুতরাং জমিতে ক্রমাগত একই হারে উপকরণ নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায় এবং এক পর্যায়ে প্রান্তিক ব্যয় ও প্রান্তিক আয় সমান হয়। তখন শ্রম ও মূলধনের প্রান্তিক ঊর্ধ্ব এককের উৎপাদন এবং প্রান্তিক এককের উৎপাদনের পার্থক্য খাজনা হিসেবে দেওয়া হয়।। অন্যদিকে ট্রাক্টর থেকে প্রাপ্ত আয় নিম খাজনা হিসেবে বিবেচিত।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।