উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ কি এক? তামার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ এক নয়। প্রথমত নান্টু মিয়ার জমির খাজনার উৎপত্তির কারণ হলো- ১. যোগানের অস্থিতিস্থাপকতা উৎপাদনের কোনো উপাদানের যোগান অস্থিতিস্থাপক হলে তার কিছু একক তাদের সর্বনিম্ন যোগান দামের চেয়ে যে অতিরিক্ত আয় করে তাকেই খাজনা বলে। যেমন সার্বিকভাবে জমির যোগান অস্থিতিস্থাপক হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বাড়লে জমির চাহিদা বাড়ে বলে তা ব্যবহারের জন্য খাজনা দিতে হয়। ২. জমির উর্বরতার পার্থক্য: রিকার্ডোর মতে নিকৃষ্ট বা কম উর্বর জমি অপেক্ষা অধিক উর্বর জমি উৎপাদন ব্যয়ের বেশি বা উদ্বৃত্ত আয় করে। উর্বরতার পার্থক্যের জন্য সৃষ্ট এ উদ্বৃত্ত আয় খাজনা হিসেবে দেওয়া হয়। ৩. জমির অবস্থানগত পার্থক্য: দূরবর্তী জমি অপেক্ষা কাছের জমিগুলোতে তত্ত্বাবধান ও শস্য পরিবহন খরচ কম বলে এসব জমি দূরের জমিগুলোর তুলনায় উদ্বৃত্ত আয় করে যা খাজনা হিসেবে দেওয়া হয়। ৪. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন: সুতরাং জমিতে ক্রমাগত একই হারে উপকরণ নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায় এবং এক পর্যায়ে প্রান্তিক ব্যয় ও প্রান্তিক আয় সমান হয়। তখন শ্রম ও মূলধনের প্রান্তিক ঊর্ধ্ব এককের উৎপাদন এবং প্রান্তিক এককের উৎপাদনের পার্থক্য খাজনা হিসেবে দেওয়া হয়।। অন্যদিকে ট্রাক্টর থেকে প্রাপ্ত আয় নিম খাজনা হিসেবে বিবেচিত।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ কি এক? তামার মতামত ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর