উপরের রেখাচিত্রে খাজনা নির্ধারণের কোন তত্ত্বটি তুলে ধরা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রেখাচিত্রটি খাজনা নির্ধারণে রিকার্ডোর খাজনা তত্ত্বটি তুলে ধরেছে। সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস-এর জনসংখ্যা তত্ত্বের ওপর ভিত্তি করে অধ্যাপক ডেভিড রিকার্ডো তাঁরখাজনা তত্ত্বটি প্রকাশ করেন। তিনি ১৯১৭ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ "The Principle of Economics [গণিত] এ খাজনা সম্পর্কে যে মত প্রকাশ করেন তাই তাঁর নামানুসারে রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে পরিচিত। তিনি বলেন, খাজনা হচ্ছে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদান। এ ক্ষমতা বলতে তিনি' জমির উর্বরাশক্তিকেই নির্দেশ করেন। তাঁর মতে, সব জমির উর্বরাশক্তি সমান নয়। এক্ষেত্রে উৎকৃষ্ট ও নিকৃষ্ট জমি রয়েছে। এর উৎপন্ন ফসলের পর্যাপ্ততার ওপরই খাজনানির্ভর করে। রিকার্ডোর মতে যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান সেই জমিকে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বলে। সুতরাং বিভিন্ন প্রকার উর্বরাশক্তির পার্থক্যের কারণেই খাজনা সৃষ্টি হয়। এ জন্য তিনি খাজনাকে উৎপাদকের উদ্বৃত্ত বা পার্থক্যজনিত প্রাপ্তি বলে অভিহিত করেন।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উপরের রেখাচিত্রে খাজনা নির্ধারণের কোন তত্ত্বটি তুলে ধরা হয়েছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর