বাড়ি ভাড়া বাবদ ইসমাইল সাহেবের আয় বৃদ্ধি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা কর।
উত্তর: বাড়ি ভাড়া বাবদ ইসমাইল সাহেবের আয় বৃদ্ধি অনুপার্জিত আয়ের সাথে সম্পর্কযুক্ত।অনুপার্জিত আয় বলতে বোঝায়, দেশে লোকসংখ্যা বৃদ্ধি পেলে এবং অর্থনৈতিক উন্নতি হলে সাধারণভাবে জমির দাম অনেক বৃদ্ধি পায়। এক্ষেত্রে জমির মালিক কোনো বাড়তি পরিশ্রম না করে অতিরিক্ত আয় অর্জন করে। এখানে ইসমাইল সাহেবের এলাকায় বেশকিছু সরকারি অফিস-আদালত গড়ে ওঠায় বাড়ি ভাড়া বেড়ে যায়। এটা অনুপার্জিত আয়ের মধ্যে পড়ে। এখানে প্রশাসনের বিকেন্দ্রীকরণ হয় ফলে সরকারব্যবস্থা শক্তিশালী হয়। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন সাধন হয় ফলে ইসমাইল সাহেবের বাড়ি ভাড়া বেড়ে যায়। নিচে একটি চিত্রের মাধ্যমে দেখানো হলো- চিত্রে ভূমি অক্ষে জমির পরীমাণ ও লম্ব অক্ষে দাম নির্দেশিত, SS জমির যোগান রেখা যা স্থির। D₁ = AR1 প্রথম চাহিদারেখা বা গড় রেখা। D₂ = AR₂ পরিবর্তিত চাহিদা রেখা বা গড় রেখা। উল্লিখিত কারণে চাহিদা বৃদ্ধির ফলে গড় আয় রেখা AR₁ থেকে AR2 হয়। ফলে অনুপার্জিত আয় সৃষ্টি হয় P0P1ab পরিমাণ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
বাড়ি ভাড়া বাবদ ইসমাইল সাহেবের আয় বৃদ্ধি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর