শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত চিত্রটি যে খাজনাকে নির্দেশ করছে তা নির্ণয় পূর্বক ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চিত্রে নিম খাজনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।অধ্যাপক আলফ্রেড মার্শাল সর্বপ্রথম অর্থনীতিতে, নিম খাজনা ধারণাটি প্রবর্তন করেন। তার মতে, "স্বল্পমেয়াদে সীমাবদ্ধ যোগানবিশিষ্ট মনুষ্যসৃষ্ট কলকারখানার যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ থেকে অর্জিত আয়কে নিম খাজনা বলা হয়।" অধ্যাপক স্যালভেটর নিম খাজনা সম্পর্কে বলেন, "নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল।"অর্থাৎ, নিম খাজনা = মোট আয় (TR) - মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) = TR-TVCঅথবা, নিম খাজনা = গড় আয় (AR) – গড় পরিবর্তনীয় ব্যয় (AVC) = AR - AVC উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ও লম্ব অক্ষে দাম, আয়, ব্যয় নির্দেশ করা হয়েছে। OP উৎপাদিত দ্রব্যের দাম। চিত্রে MC রেখা MR রেখাকে E বিন্দুতে ছেদ করাই E বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে। কেননা E বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত MR = MC পালিত হয়েছে। তাই স্বল্পকালে OP0 দামে ভারসাম্য উৎপাদনের পরিমাণ OQ0 এক্ষেত্রে। মোট আর TR = P × Q = OP0 × OQ0 = OP0EQ0 মোট পরিবর্তনশীল ব্যয় TVC = AVC × Q = OP1 × OQ0 = OP1FQ0অতএব, নিম খাজনা (QR) = মোট আয় (TR) - মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) = OP0EQ0- OP1FQ0 = P₁P0EF পরিমাণ।সুতরাং দেখা যায়, উদ্দীপকের চিত্রে নিম খাজনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত চিত্রটি যে খাজনাকে নির্দেশ করছে তা নির্ণয় পূর্বক…

উদ্দীপক

চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

উত্তর

ডেভিড রিকার্ডো প্রদত্ত খাজনার সংজ্ঞাটি হলো- "জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির উৎপাদনের যে অংশ মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলে।"

উত্তর

ভূমিতে যে উদ্বৃত্ত উৎপন্ন হয় তার মূল্য দ্বারা খাজনা নির্ধারিত হয়। খাজনা দ্বারা দাম নির্ধারিত হয় না। অর্থাৎ খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। শস্যের দাম খাজনা দ্বারা নির্ধারিত হয় না বরং খাজনাই দাম দ্বারা নির্ধারিত হয়। সুতরাং খাজনা দ্রব্যের দাম নির্ধারণ করে না, দাম দ্বারাই খাজনা নির্ধারিত হয় তাই খাজনা দামের অন্তর্ভুক্ত নয়।

উত্তর

উদ্দীপকের চিত্রে নিম খাজনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।অধ্যাপক আলফ্রেড মার্শাল সর্বপ্রথম অর্থনীতিতে, নিম খাজনা ধারণাটি প্রবর্তন করেন। তার মতে, "স্বল্পমেয়াদে সীমাবদ্ধ যোগানবিশিষ্ট মনুষ্যসৃষ্ট কলকারখানার যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ থেকে অর্জিত আয়কে নিম খাজনা বলা হয়।" অধ্যাপক স্যালভেটর নিম খাজনা সম্পর্কে বলেন, "নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল।"অর্থাৎ, নিম খাজনা = মোট আয় (TR) - মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) = TR-TVCঅথবা, নিম খাজনা = গড় আয় (AR) – গড় পরিবর্তনীয় ব্যয় (AVC) = AR - AVC উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ও লম্ব অক্ষে দাম, আয়, ব্যয় নির্দেশ করা হয়েছে। OP উৎপাদিত দ্রব্যের দাম। চিত্রে MC রেখা MR রেখাকে E বিন্দুতে ছেদ করাই E বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে। কেননা E বিন্দুতে ভারসাম্যের উভয় শর্ত MR = MC পালিত হয়েছে। তাই স্বল্পকালে OP0 দামে ভারসাম্য উৎপাদনের পরিমাণ OQ0 এক্ষেত্রে। মোট আর TR = P × Q = OP0 × OQ0 = OP0EQ0 মোট পরিবর্তনশীল ব্যয় TVC = AVC × Q = OP1 × OQ0 = OP1FQ0অতএব, নিম খাজনা (QR) = মোট আয় (TR) - মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) = OP0EQ0- OP1FQ0 = P₁P0EF পরিমাণ।সুতরাং দেখা যায়, উদ্দীপকের চিত্রে নিম খাজনার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

উত্তর

সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের কারণে ভূমি থেকে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে খাজনা বলে। পক্ষান্তরে, মানুষের তৈরি উৎপাদনের উপকরণের যোগান স্বল্পকালে অস্থিতিস্থাপক হলে অতিরিক্ত চাহিদার জন্য যেসব উপকরণ স্বাভাবিক আয় অপেক্ষা যে অতিরিক্ত আয় করে তাকে নিম খাজনা বলে। খাজনা ও নিম খাজনা দুই-ই সীমাবদ্ধ যোগানবিশিষ্ট উপকরণ থেকে সৃষ্টি হয়। জমিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের যোগান সবসময় স্থির ও নির্দিষ্ট বলে স্বল্প ও দীর্ঘ উভয় সময়েই খাজনার উৎপত্তি ঘটে। কিন্তু মানুষের তৈরি উপকরণের যোগান স্বল্পকালে স্থির হলেও দীর্ঘকালে তার হ্রাস- বৃদ্ধি ঘটে বলে নিম খাজনা স্বল্পকালে পাওয়া গেলেও দীর্ঘকালে তা লোপ পায়। উৎপাদন ব্যয়ের ওপর অতিরিক্ত আয় হলো খাজনা। তাই খাজনা উৎপাদন ব্যয় বা দামের অংশ নয়। কিন্তু নিম খাজনাকে স্বল্পকালে উদ্বৃত্ত আয় হিসেবে গণ্য করা হলেও দীর্ঘকালে তা পরিবর্তনীয় ব্যয়ের প্রেক্ষিতে উৎপাদন খরচের অন্তর্ভুক্ত হয়। তাই দীর্ঘকালে নিম খাজনার অস্তিত্ব থাকে না। খাজনার সূত্র হলো, TR - TC বা AR - AC কিন্তু নিম খাজনার সূত্র হলো, TR - TVC বা AR - AVC রাষ্ট্র কোনো কারণে খাজনা বাজেয়াপ্ত করলে জমির যোগান অপরিবর্তিত থাকে। কিন্তু নিম খাজনা বাজেয়াপ্ত করা হলে মানুষের তৈরি উপকরণের যোগান হ্রাস পায়।বিশুদ্ধ খাজনা একটি পূর্ণাঙ্গ ধারণা। কিন্তু নিম খাজনা একটি অপূর্ণ ধারণা।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।