উদ্দীপকে অনুসারে মোট খাজনা ও নিম খাজনার সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' সাহেবের বাসা ব্যবহারের জন্য ৮,০০০ টাকা, ঝুঁকির জন্য ২,০০০ টাকা, রক্ষণাবেক্ষণের জন্য ১,৫০০ টাকা ও অন্যান্য খরচ বাবদ ৩,০০০ টাকার সমষ্টি মোট খাজনা হিসেবে বিবেচিত। অর্থাৎ মোট খাজনা = (৮,০০০ + ২,০০০ + ১,৫০০ + ৩,০০০) = ১৪,৫০০ টাকা।অপরদিকে, স্বল্পকালে মানুষের তৈরি কোনো উপকরণের চাহিদা বৃদ্ধির ফলে ওই উপকরণটি তার ন্যূনতম যোগান দামের চেয়ে যে অতিরিক্ত আয় করে তাই নিম খাজনা। মোট খাজনার জন্য মালিকের জন্য মালিকের অর্থ ব্যয় হয়। কিন্তু নিম খাজনার জন্য মালিকের কোনো ব্যয় হয় না।উদ্দীপকে 'ক' সাহেবের মোট খাজনা ১৪,৫০০ টাকা। অন্যদিকে তার নিম খাজনা ৩,০০০ টাকা, যা সে অবকাঠামো বা অঞ্চল উন্নয়নের জন্য অতিরিক্ত প্রদান করে। অর্থাৎ মানুষের তৈরি উৎপাদনের উপকরণ যেমন- যন্ত্রপাতি, কলকারখানা, দালানকোঠা ও অন্যান্য মূলধন দ্রব্যাদি থেকে সৃষ্ট উদ্বৃত্ত আয়ই নিম খাজনা। নিম খাজনা ও মোট খাজনা দুই-ই সীমাবদ্ধ যোগানবিশিষ্ট উপকরণ হতে সৃষ্ট। খাজনা ধারণার প্রবর্তক ডেভিড রিকার্ডো তবে নিম খাজনার ধারণাটির প্রবর্তক অধ্যাপক মার্শাল। জমিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের যোগান সময় স্থির ও নির্দিষ্ট বলে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদেই মোট খাজনার উৎপত্তি ঘটে। কিন্তু স্বল্পকালে নিম খাজনা পাওয়া সম্ভব হলেও দীর্ঘকালে পাওয়া সম্ভব নয়। খাজনা উৎপাদন ব্যয় বা দামের অংশ নয়। কিন্তু নিম খাজনা স্বল্পকালে উদ্বৃত্ত আয় হিসেবে গণ্য করা হলেও দীর্ঘকালে তা পরিবর্তনশীল ব্যয়ের প্রেক্ষিতে উৎপাদন খরচের অন্তর্ভুক্ত হয়। তাই দীর্ঘকালে নিম খাজনার অস্তিত্ব থাকে না। সুতরাং মোট খাজনা ও নিম খাজনার কিছুটা সম্পর্ক রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অনুসারে মোট খাজনা ও নিম খাজনার সম্পর্ক ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর