উদ্দীপকের আলোকে মোট খাজনা ও অর্থনৈতিক খাজনা নির্ণয় করো।
উত্তর: ভূমির সীমাবদ্ধ যোগানের ফলে ভূমি ব্যবহারকারী তার মালিককে যে অর্থ প্রদান করে তাকে মোট খাজনা বলে। সুতরাং বলা যায়, মোট খাজনা = ভূমি ব্যবহারের জন্য দেয়া অর্থ+ ঝুঁকি বহনের মুনাফা + দেখাশোনার খরচ + অন্যান্য। অন্যদিকে, শুধু ভূমি ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে অর্থনৈতিক খাজনা বা নিট খাজনা বলা হয়। সুতরাং, অর্থনৈতিক খাজনা =মোট খাজনা -(ঝুঁকি বহনের মুনাফা + দেখাশোনার খরচ + অন্যান্য)। উদ্দীপকে বাসা ব্যবহারের জন্য ২,০০০ টাকা, ঝুঁকির জন্য ১,০০০ টাকা, রক্ষণাবেক্ষণের জন্য ১,০০০ টাকা এবং অন্যান্য বাবদ ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। এক্ষেত্রে, মোট খাজনা =ভূমি ব্যবহারের জন্য দেয়া অর্থ + ঝুঁকি বহনের মুনাফা+ দেখাশোনার খরচ + অন্যান্য = ২,০০০ টাকা + ১,০০০ টাকা + ১,০০০ টাকা +২,০০০ টাকা = ৬,০০০ টাকা অন্যদিকে, অর্থনৈতিক খাজনা= মোট খাজনা -(ঝুঁকি বহনের মুনাফা + দেখাশোনার খরচ + অন্যান্য)। = ৬,০০০ টাকা - (১,০০০ টাকা+ ১,০০০ টাকা + ২,০০০ টাকা) = ৬,০০০ টাকা - ৪,০০০ টাকা = ২,০০০ টাকা মোট খাজনা হলো খাজনা হিসেবে প্রাপ্ত সর্বমোট অর্থ। কিন্তু অর্থনৈতিক খাজনা হলো মোট খাজনার অংশ। সুতরাং বলা যায়, মোট খাজনার মধ্যেই অর্থনৈতিক খাজনা বা নিট খাজনার অস্তিত্ব বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মোট খাজনা ও অর্থনৈতিক খাজনা নির্ণয় করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর