উদ্দীপকের আলোক নিম খাজনা এবং মোট খাজনার সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে নিম খাজনা ও মোট খাজনার সম্পর্ক ব্যাখ্যা করা হলো- দৃশ্যকল্প অনুসারে বাসাটির পাশে একটি কারখানা স্থাপিত হলে মালিক মি. X কে বাসা ব্যবহারের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা বৃদ্ধি করেন, এই ২,০০০ টাকাই অর্থনীতিতে নিম খাজনার আওতাভুক্ত। কেননা মানুষের সৃষ্ট কোনো উপকরণ হতে স্বল্পকালে যে আয় হয় তাকে নিম খাজনা বলে। আর উদ্দীপকে মোট খাজনার পরিমাণ হলো ৬,০০০ টাকা। ভূমির সীমাবদ্ধ যোগানের ফলে ভূমি ব্যবহারকারী তার মালিককে যে অর্থ প্রদান করে তাকে মোট খাজনা বলে, আর মানুষ কর্তৃক সৃষ্ট যেসব উপকরণের যোগান স্বল্পকালে অস্থিতিস্থাপক হলেও দীর্ঘকালে স্থিতিস্থাপক এসব উপকরণ হতে প্রাপ্ত উদ্বৃত্ত আয়কে নিম খাজনা বলে। মোট খাজনার ধারণাটি সামগ্রিক ধারণা হিসেবে বিবেচিত আর নিম খাজনার ধারণাটি আংশিক হিসেবে বিবেচিত। মোট খাজনা স্বল্পকাল ও দীর্ঘকালের জন্য প্রযোজ্য আর নিমখাজনা ধারণাটি শুধু স্বল্পকালের জন্য প্রযোজ্য। রিকার্ডো মোট খাজনাকে বিশেষ অর্থে ব্যবহার করে এর বিশ্লেষণে পৃথক তত্ত্ব উদ্ভাবন করেন। আর আধুনিক অর্থনীতিবিদগণ নিম খাজনা আলোচনায় চাহিদা ও যোগানের ক্রিয়া-প্রতিক্রিয়ায় যেভাবে দাম সৃষ্টি হয়, সেরূপ মূল তত্ত্বের প্রয়োগের মাধ্যমেই এর আলোচনা করেন। পৃথক তত্ত্ব হিসেবে এটি বিবেচনা করা হয়নি।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোক নিম খাজনা এবং মোট খাজনার সম্পর্ক ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর