উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার আধুনিক তত্ত্বটি প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো: আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন, দীর্ঘকাল অন্যান্য উপকরণের মতো ভূমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। যেমন- নদীতে চর জাগা, ভূমির আনুভূমিক ব্যবহার, জমিতে সেচ প্রয়োগ ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার, ছাদে সবজি চাষ ইত্যাদির মাধ্যমে জমির যোগান তথা আয় বৃদ্ধি করা সম্ভব। তাই ব্যক্তির নিকট জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। খাজনার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে জমির যোগান বাড়ানো বা কমানো যায় না। জমির খাজনা শূন্য হলেও তার যোগান সম্পূর্ণ স্থির থাকে। এ অবস্থায় খাজনা ভূমির চাহিদার ওপর নির্ভরশীল। আবার শস্যের চাহিদা বৃদ্ধি পেলে ভূমির চাহিদাও বৃদ্ধি পায়। তখন ভূমির চাহিদা ও যোগানের দ্বারা খাজনা নির্ধারিত হয়। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ তথা জমির চাহিদা ওযোগান এবং লম্ব অক্ষে খাজনার পরিমাণ দেখানো হয়েছে।D1D1হলো জমির প্রাথমিক চাহিদা রেখা এবং ৪ হলো জমির যোগান রেখা। জমির সামাজিক যোগান অস্থিতিস্থাপক হওয়ায় এটা লম্বঅক্ষের সমান্তরাল হয়েছে। জমির চাহিদা রেখা (D1D1) এবং যোগান রেখা S পরস্পর E1, বিন্দুতে ছেদ করায় ভারসাম্য অর্জিত হয়েছে। ফলে ভারসাম্য জমির পরিমাণ ১০০ একক ও খাজনা ১০ টাকা নির্ধারিত হয়েছে।উদ্দীপকের চিত্রে খাজনা তত্ত্বের এ ব্যাখ্যা উপরোল্লিখিত খাজনারআধুনিক তত্ত্বের সাথে সংগতিপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার আধুনিক তত্ত্বটি প্রতিফলিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর