জমির চাহিদা D1 থেকে D₂ তে বৃদ্ধি পেলে খাজনার উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রদত্ত উদ্দীপকের চিত্রে খাজনার আধুনিক তত্ত্ব প্রকাশিত হয়েছে।খাজনার আধুনিক তত্ত্বে বলা হয়েছে, জমির চাহিদার তুলনায় যোগান সীমিত হওয়ায় জমিতে খাজনার সৃষ্টি হয় এবং জমির চাহিদা ও যোগানের সমতা দ্বারা জমির খাজনা নির্ধারিত হয়। চিত্রে জমির প্রাথমিক চাহিদা রেখা D1D1 জমির যোগান রেখা S কে E1 বিন্দুতে ছেদ করায় সেখানে ভারসাম্য নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে খাজনার হার ১০ টাকা এবং জমির পরিমাণ ১০০ একক নির্ধারিত হয়েছে।এখন ধরা যাক, শস্যের চাহিদা বৃদ্ধি, জমির এলাকায় বাড়তি লোকজনের আগমন, জমিতে বসতি স্থাপন ইত্যাদি কারণে জমির চাহিদা বেড়ে গেল। এক্ষেত্রে জমির যোগান স্থির থাকা অবস্থায় জমির চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে D1D1 চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হয়ে D₂D₂ চাহিদা রেখায় পরিণত হয়েছে। D₂D₂ রেখা জমির অপরিবর্তিত যোগান রেখা S কে E₂ বিন্দুতে ছেদ করে। এ অবস্থায় নতুন ভারসাম্যে খাজনার হার নির্ধারিত হয় ১৫ টাকা। এক্ষেত্রে জমির যোগান স্থির থাকা অবস্থায় জমির চাহিদা বৃদ্ধির কারণে খাজনার হার ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রে D1D1 চাহিদা রেখা D₂D₂. চাহিদা রেখায় পরিণত হওয়ায় নতুনভাবে খাজনা নির্ধারিত হয় ১৫ টাকা, যা পূর্বে ছিল ১০ টাকা। তাই বলা যায়, জমির যোগান স্থির থেকে তার চাহিদা বাড়ায়, খাজনা বেড়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জমির চাহিদা D1 থেকে D₂ তে বৃদ্ধি পেলে খাজনার উপর কী প্রভাব পড়বে? ব্…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর