উদ্দীপকে E বিন্দুতে অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে খাজনা নির্ধারণের আধুনিক তত্ত্বটির প্রকাশ ঘটেছে।আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন, দীর্ঘকালে অন্যান্য উপকরণের মতো জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। যেমন- নদীতে চর জাগা, ভূমির আনুভূমিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে জমির যোগান তথা আয় বৃদ্ধি সম্ভব। তাই ব্যক্তির নিকট জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। খাজনার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে জমির যোগান বাড়ানো বা কমানো যায় না। জমির খাজনা শূন্য হলেও তার যোগান সম্পূর্ণ স্থির থাকে। এ অবস্থায় খাজনা জমির চাহিদার ওপর নির্ভরশীল। আবার শস্যের চাহিদা বৃদ্ধি পেলে জমির চাহিদাও বৃদ্ধি পায়। তখনই জমির চাহিদা ও যোগানের মাধ্যমে খাজনা নির্ধারিত হয়। উদ্দীপকে চিত্রের সাহায্যে খাজনার এ আধুনিক তত্ত্বটিরই প্রকাশ ঘটেছে।উদ্দীপকের চিত্রে So জমির যোগান রেখা কে Do জমির চাহিদা রেখা E বিন্দুতে ছেদ করায় সেখানে জমির চাহিদা ও যোগান পরস্পর সমান এবং খাজনা নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে নির্ধারিত খাজনার হার হলো ৫ একক এবং অর্থনৈতিক খাজনার পরিমাণ হলো ৪০ একক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে E বিন্দুতে অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় করো।
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর