উদ্দীপকে "B" কারবারটি কী ধরনের কারবার? এর সুবিধাগুলো বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে B কারবারটি যৌথ মূলধনী কারবার। কেননা স্থায়ী প্রতিষ্ঠান, বৃহদায়তন প্রতিষ্ঠান, সীমাবদ্ধ দায় এসবই যৌথমূলধনী কারবারের বৈশিষ্ট্য। নিচে এর সুবিধাগুলো বিশ্লেষণ করা হলো— ১. বৃহদায়তন উৎপাদন : যৌথমূলধনী কারবার প্রতিষ্ঠার ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা ও জনসাধারণের মধ্যে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। এর ফলে মূলধন নিবিড় বৃহদায়তন উৎপাদনে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সঙ্কোচের সুবিধা ভোগ করা যায়। ২. সীমাবদ্ধ দায় : এ কারবারের শেয়ারহোল্ডারদের দায় সীমাবদ্ধ ।প্রত্যেক শেয়ারহোল্ডার নিজের শেয়ারের মূল্য পর্যন্ত কোম্পানির ঋণের জন্য দায়ী থাকেন। এ কারণে বিনিয়োগকারীরা এ ধরনের ব্যবসায়ে বিনিয়োগ করতে আগ্রহী হন। ৩. নিরবচ্ছিন্ন অস্তিত্ব : স্থায়িত্বের দিক থেকে যৌথমূলধনী কারবার নিঃসন্দেহে একটি আদর্শ সংগঠন। আইনের মাধ্যমে সৃষ্ট বলে এর স্থায়িত্ব চিরন্তন। ফলে এ ধরনের প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি উৎপাদন পরিকল্পনা গ্রহণ করতে পারে। ৪. জনগণের আস্থা : যৌথমূলধনী কারবার একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। এটি আইনের মাধ্যমে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এছাড়া এর হিসাব-নিকাশ প্রকাশ্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ কারবারের ওপর জনগণের আস্থা অনেক বেশি। ৫. সুদক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা : যৌথমূলধনী কারবারের মূলধন বেশি বলে এ কারবার বেশি বেতনে দক্ষ ও অভিজ্ঞ কর্মী এবং ব্যবস্থাপক নিয়োগ করতে পারে। ফলে এ কারবার সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় । ৬. শেয়ারের হস্তান্তরযোগ্যতা : এ কারবারের শেয়ার স্টক এক্সচেঞ্জে সহজেই ক্রয়-বিক্রয় করা যায়। ফলে প্রয়োজনে যেকোনো শেয়ারহোল্ডার শেয়ার বিক্রয় করে নগদ টাকা সংগ্রহ করতে পারেন । ৭. সম্প্রসারণের সুযোগ : এ কারবারের মূলধনের প্রাচুর্যতার সাথে দক্ষ পরিচালনার সমন্বয় ঘটে। ফলে কোম্পানির আয়তন উত্তরোত্তর বাড়ানো সম্ভব হয় ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে "B" কারবারটি কী ধরনের কারবার? এর সুবিধাগুলো বিশ্লেষণ কর ।
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর