শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক অনুযায়ী মোট খাজনার পরিমাণ নির্ণয় কর ।

উত্তর: উদ্দীপক অনুযায়ী মোট খাজনার পরিমাণ নির্ণয় করা হলো— প্রদত্ত রেখাচিত্রে ভূমি অক্ষে ভূমির পরিমাণ এবং লম্ব অক্ষে তার দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে উল্লম্ব সরলরেখা SS ভূমির যোগান রেখা যা ভূমির সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান নির্দেশ করে। অর্থাৎ সমগ্র সমাজের মোট ব্যবহৃত জমি বিবেচনায় নেওয়া হলে তার কোনো ন্যূনতম যোগান দাম থাকে না— জমির দাম বা চাহিদা যাই হোক না কেন এবং এ জমির স্থানান্তর আয়ও শূন্য । রেখাচিত্রে মোট জমির চাহিদারেখা DD [গণিত] এবং যোগান রেখা SS [গণিত] । চাহিদা রেখা DD [গণিত] যোগান রেখা SS [গণিত] কে E বিন্দুতে ছেদ করায় ভারসাম্য বিন্দুতে জমির দাম বা খাজনা OY তে নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে জমি থেকে মোট আয় OYOES ক্ষেত্রের সমান। যেহেতু এক্ষেত্রে জমির কোনো যোগান দাম নেই, সেহেতু জমির সমগ্র আয় OYOES ক্ষেত্রই হলো অর্থনৈতিক খাজনা। সমগ্র সমাজের প্রেক্ষিতে মোট জমি চাষ করা হলে যেটুকু আয়ই হোক না কেন সেটাই হবে এর খাজনা ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক অনুযায়ী মোট খাজনার পরিমাণ নির্ণয় কর ।

Jessore · 2019

উত্তর

মোট খাজনা হতে মূলধনের সুদ বাড়ি নির্মাণ ও তত্ত্বাবধানের নিমিত্তে মজুরি ও ঝুঁকি গ্রহণ করার জন্য মুনাফা বাদ দিয়ে যে অর্থ প্রদান করা হয়, তাকে নিট খাজনা বলে ।

উত্তর

খাজনা ও নিম খাজনা একই নয়। উৎপাদন ব্যয়ের ওপর অতিরিক্ত আয় হলো খাজনা। তাই খাজনা উৎপাদন ব্যয় বা দামের 'অংশ নয়। কিন্তু নিম খাজনাকে স্বল্পকালে উদ্বৃত্ত আয় হিসেবে গণ্য করা হলেও দীর্ঘকালে তা পরিবর্তনীয় ব্যয়ের প্রেক্ষিতে উৎপাদন খরচের অন্তর্ভুক্ত হয়। তাই দীর্ঘকাল নিম খাজনার অস্তিত্ব থাকে না । খাজনার সূত্র হলো, TR - TC বা AR - AC কিন্তু নিম খাজনার সূত্র হলো, TR - TVC বা AR - AVC রাষ্ট্র কোনো কারণে খাজনা বাজেয়াপ্ত করলে জমির যোগান অপরিবর্তিত থাকে। কিন্তু নিম খাজনা বাজেয়াপ্ত করা হলে মানুষের তৈরি উপকরণের যোগান হ্রাস পায়।

উত্তর

উদ্দীপক অনুযায়ী মোট খাজনার পরিমাণ নির্ণয় করা হলো— প্রদত্ত রেখাচিত্রে ভূমি অক্ষে ভূমির পরিমাণ এবং লম্ব অক্ষে তার দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে উল্লম্ব সরলরেখা SS ভূমির যোগান রেখা যা ভূমির সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান নির্দেশ করে। অর্থাৎ সমগ্র সমাজের মোট ব্যবহৃত জমি বিবেচনায় নেওয়া হলে তার কোনো ন্যূনতম যোগান দাম থাকে না— জমির দাম বা চাহিদা যাই হোক না কেন এবং এ জমির স্থানান্তর আয়ও শূন্য । রেখাচিত্রে মোট জমির চাহিদারেখা DDDD^{\prime} এবং যোগান রেখা SSSS^{\prime}। চাহিদা রেখা DDDD^{\prime} যোগান রেখা SSSS^{\prime} কে E বিন্দুতে ছেদ করায় ভারসাম্য বিন্দুতে জমির দাম বা খাজনা OY তে নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে জমি থেকে মোট আয় OYOES ক্ষেত্রের সমান। যেহেতু এক্ষেত্রে জমির কোনো যোগান দাম নেই, সেহেতু জমির সমগ্র আয় OYOES ক্ষেত্রই হলো অর্থনৈতিক খাজনা। সমগ্র সমাজের প্রেক্ষিতে মোট জমি চাষ করা হলে যেটুকু আয়ই হোক না কেন সেটাই হবে এর খাজনা ।

উত্তর

উদ্দীপকে ভূমির চাহিদা বৃদ্ধি পেলে অনুপার্জিত আয়ের উদ্ভব হবে। কেননা কোনো শহর বা এলাকার জনসংখ্যা বৃদ্ধি, রাস্তাঘাট নির্মাণ, ব্যবসায়কেন্দ্র ও কলকারখানা স্থাপন ইত্যাদির ফলে সেখানকার জমির দাম অনেক বৃদ্ধি পায়। এর ফলে সে স্থানের জমির মালিক কোনো বাড়তি পরিশ্রম ও বিনিয়োগ ছাড়াই যে অতিরিক্ত আয় করে তাকে অনুপার্জিত আয় বলা হয়) উদ্দীপকের চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা যায়। প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ ও লম্ব অক্ষে তার দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে SSSS^{\prime} হলো জমির স্থির যোগান রেখা ও DDDD^{\prime}D1D1:D1D^{\prime}1: হলো যথাক্রমে জমির প্রাথমিক ও পরিবর্তিত চাহিদা রেখা (চিত্রে DDDD^{\prime} রেখা SS রেখাকে E বিন্দুতে ছেদ করায় প্রাথমিকভাবে জমির দাম নির্ধারিত হয়েছে OY০। এখন দ্রুত নগরায়ণের ফলে জমির চাহিদা বৃদ্ধি পাওয়ায় জমির চাহিদা রেখা D1D1,D1D^{\prime}1, জমির যোগান রেখা SS কে F বিন্দুতে ছেদ করায় জমির নতুন দাম নির্ধারিত হয় OY1, ফলে এক্ষেত্রে জমির মালিকের অনুপার্জিত আয়ের পরিমাণ দাঁড়ায় ছায়াবৃত YoY1 FE2 ক্ষেত্রের সমান ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।