উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে তথা যোগান রেখা B এবং C বিন্দু বরাবর অবস্থান করলে অর্থনৈতিক খাজনার কীরূপ পরিবর্তন হবে? চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর ।
উত্তর: এমন এক উপাদানের বিষয় বিবেচনা করা যায়, যার যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এক্ষেত্রে সমগ্র সমাজের জন্য জমির সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের কথা উল্লেখ করা যায়। এ অনুমিতির অধীনে খাজনা নির্ধারণে সমগ্র সমাজের মোট জমি সম্পূর্ণ ব্যবহৃত হয় বলে ধরা হলে দামের হ্রাস-বৃদ্ধি সত্ত্বেও এর যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। এজন্য এরকম ক্ষেত্রে জমির কোনো যোগান দাম থাকে না এবং তার সম্পূর্ণ আয়ই খাজনা হিসেবে গণ্য হয় । রেখাচিত্রে মোট জমির চাহিদা রেখা DD [গণিত] এবং প্রাথমিক যোগান রেখা SS [গণিত] । চাহিদা রেখা DD [গণিত] যোগান রেখা SS [গণিত] কে B বিন্দুতে ছেদ করায় ভারসাম্য বিন্দুতে জমির দাম বা খাজনা OA-তে নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে জমি থেকে মোট আয় OABC ক্ষেত্রের সমান। এক্ষেত্রে যোগান দাম SBC তাই খাজনার পরিমাণ হবে (OABC – SBC) = OABS। এখন যদি যোগান রেখা B এবং C. বিন্দু বরাবর অবস্থান করে তবে নতুন যোগান রেখা হবে CS2। যেহেতু এক্ষেত্রে জমির কোনো যোগান দাম নেই, সেহেতু জমির সমগ্র আয় OABC ক্ষেত্রই হলো অর্থনৈতিক খাজনা। সমগ্র সমাজের প্রেক্ষিতে মোট জমি চাষ করা হলে যেটুকু আয়ই হোক না কেন সেটাই হবে এর খাজনা । সুতরাং সমগ্র সমাজের মোট জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হওয়ার কারণে এ জমির মোট আয় ও অর্থনৈতিক খাজনা পরস্পর সমান হবে। সুতরাং বলা যায়, কোনো উপাদানের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে এর সমগ্র আয়ই হবে এর খাজনা ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে তথা যোগান রেখা B এবং C বিন…
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর