উদ্দীপকের ? চিহ্নিত স্থানে যা বসবে তার কার্যাবলি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে যা বসবে তা হলো উদ্যোক্তা । কেননা লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নতুনত্ব প্রবর্তন এসবই উদ্যোক্তার বৈশিষ্ট্য। উদ্যোক্তার কার্যাবলি নিচে তুলে ধরা হলো— ১. কারবার গঠনের পরিকল্পনা প্রণয়ন ; উদ্যোক্তার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রস্তাবিত কারবারের পরিকল্পনা প্রণয়ন করা। তারপর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তিনি কারবার গঠন করেন । ২. কারবারের মৌলিক সিদ্ধান্ত ও নীতি নির্ধারণ : উৎপাদন প্রতিষ্ঠানে কোন দ্রব্য কী পরিমাণে ও কী পদ্ধতিতে উৎপাদিত হবে তা ঠিক করা দরকার। সাথে সাথে কত দামে কীভাবে তা বিক্রয় হবে এসব বিষয়ে উদ্যোক্তাকে মৌলিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতিমালা নির্ধারণ করতে হয় । ৩. উৎপাদনের উপকরণ সংগ্রহ ও সমন্বয় সাধন : উৎপাদনের প্রয়োজনীয় উপকরণগুলো যথাসম্ভব কম দামে সংগ্রহ ও তাদের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করা উদ্যোক্তার আর একটি গুরুত্বপূর্ণ কাজ । ৪. মূলধন সংগ্রহ : যেকোনো উৎপাদন কার্য শুরু ও তা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ অত্যন্ত জরুরি। উদ্যোক্তা নিজের তহবিল এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন সংগ্রহ করেন । ৫. শ্রমবিভাগ প্রবর্তন : সংগঠক তার কারবারের আয়তন অনুযায়ীউৎপাদন ক্ষেত্রে শ্রমবিভাগের মাত্রা নির্ধারণ করে থাকেন। এরমাধ্যমে সংগঠক উৎপাদনের পরিমাণ ও পণ্যের মান বৃদ্ধির সুযোগ গ্রহণ করেন । ৬. উপাদানগুলোর পারিশ্রমিক প্রদান : সংগঠক বা উদ্যোক্তা উৎপাদনে নিযুক্ত ভূমি, শ্রম ও মূলধনের পারিশ্রমিক প্রদান করেন । ৭. ঝুঁকি বহন : কারবারের ঝুঁকি বহন করা উদ্যোক্তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ । কারবারের প্রাথমিক ও প্রত্যাশিত হিসাবের স্থলে সময়ের ব্যবধানে পরিবর্তিত অবস্থায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। এ ঝুঁকি ও অনিশ্চয়তা উদ্যোক্তাকেই বহন করতে হয় । ৮. পরিচালনা ও ব্যবস্থাপনা : সুষ্ঠু ও অব্যাহতভাবে উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তাকে শ্রমিক-কর্মচারী নিয়োগ, প্রশিক্ষণ প্রদান ও পরিচালনা করতে হয় ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ? চিহ্নিত স্থানে যা বসবে তার কার্যাবলি ব্যাখ্যা কর ।
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর