উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে খাজনার আধুনিক তত্ত্বটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ অর্থাৎ জমির চাহিদা ও যোগান এবং লম্ব অক্ষে খাজনা নির্দেশ করা হয়েছে। DID, ভূমির প্রাথমিক চাহিদা রেখা, S = ভূমির যোগান রেখা। ভূমির যোগান অস্থিতিস্থাপক তাই এটা লম্ব অক্ষের সমান্তরাল। ভূমির চাহিদা রেখা D1D1এবং যোগান রেখা S পরস্পর E, বিন্দুতে ছেদ করায় ভারসাম্য অর্জিত হয়েছে। কলে ভারসাম্য ভূমির পরিমাণ ১০০ একর এবং ভারসাম্য খাজনার পরিমাণ ১০ টাকা। এখন যদি ভূমির চাহিদা বৃদ্ধি পায় তবে চাহিদা রেখা D1 D1 থেকে D2D2 তে স্থানান্তরিত হবে। নতুন চাহিদা রেখা DD; পূর্বের যোগান রেখা S এর সাথে E2 বিন্দুতে ছেদ করায় E2 ভারসাম্য বিন্দু । যেখানে ভারসাম্য জমির পরিমাণ ১০০ একর এবং ভারসাম্য খাজনার পরিমাণ ১৫ টাকা। এ তত্ত্বে অনুযায়ী দেখা যায়, যোগান স্থির থাকার কারণে চাহিদার পরিবর্তনের ফলে খাজনার সমমুখী পরিবর্তন ঘটে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে তা ব…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর