'শক্তি-টেক্সটাইল মিলস্'-এর যেকোনো একজন পরিচালকের মৃত্যু হলে উক্ত প্রতিষ্ঠানটি তার অস্তিত্ব ধরে রাখতে পারবে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'শক্তি টেক্সটাইল মিলস্' অংশীদারি কারবার হওয়ায় একজন পরিচালকের মৃত্যু হলে প্রতিষ্ঠানটি অস্তিত্ব ধরে রাখতে পারবে না। অংশীদারি কারবার গঠিত হয় চুক্তির ভিত্তিতে। ১৯৩২ সালের অংশীদারি কোনো অংশীদারের মৃত্যু হলে চুক্তি বাতিল হয়ে যায় এবং কারবারের আইনগত বিলোপ ঘটে। অংশীদারদের পারস্পরিক বিশ্বাস ও আস্থার ওপর এই কারবার টিকে থাকে। তাই একজন অংশীদারের মৃত্যু হলে আইনগতভাবে কারবারের সমাপ্তি ঘটে। উদ্দীপকে নিভান ও তার বন্ধু মুশফিক, হাবিব ও সালামকে নিয়ে 'শক্তি টেক্সটাইল মিলস্' শুরু করেন। চারজন মিলে গঠিত এই প্রতিষ্ঠানটি অংশীদারি কারবারের বৈশিষ্ট্য বহন করে। অংশীদারি কারবারে অংশীদারদের দায় অসীম থাকে। এছাড়াও তাদের মধ্যে চুক্তির মাধ্যমে সম্পর্ক স্থাপিত হয়। অংশীদারি কারবারের স্থায়িত্ব অনিশ্চিত থাকে। কেননা অংশীদারি আইন অনুযায়ী, যেকোনো একজন অংশীদারের মৃত্যু ঘটলে এ কারবারের বিলুপ্তি ঘটে। তাছাড়া কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি, অবসর কিংবা দেউলিয়া হওয়াতেও এ কারবারের অবসান ঘটে। এছাড়া মতানৈক্য, অসীম দায়-দায়িত্ব প্রভৃতি কারণেও এ কারবারের বিলুপ্তি ঘটে। সুতরাং কোনো অংশীদারের মৃত্যু ঘটলে এ কারবার তার অস্তিত্ব ধরে রাখতে পারে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'শক্তি-টেক্সটাইল মিলস্'-এর যেকোনো একজন পরিচালকের মৃত্যু হলে উক্ত প্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর