উদ্দীপকে স্কয়ার ও জিনাত কোম্পানির মধ্যে কোনটি কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে?- মতামত দাও।
উত্তর: জিনাতের পোশাক কারখানার তুলনায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কর্মসংস্থান সৃষ্টি ও দেশের উৎপাদন বৃদ্ধিতে অধিক সহায়ক। যৌথ মূলধনি কারবার অনেক বড় পরিসরে পরিচালিত হয়। এই ধরনের কারবার শেয়ার বিক্রির মাধ্যমে জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে। ফলে বৃহদায়তনে উৎপাদন সম্ভব হয় এবং আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি উৎপাদনশীলতা বাড়াতেও সাহায্য করে। উদ্দীপকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি একটি যৌথ মূলধনি কোম্পানি। এটি বিশ্বমানের পণ্য উৎপাদন করে এবং দেশে এর যথেষ্ট চাহিদা থাকায় নিয়োগ বাড়ছে ও বেকারত্ব কমছে। অন্যদিকে, জিনাতের পোশাক কারখানা একটি একমালিকানা কারবার। যেখানে উৎপাদিত দ্রব্যের পরিমাণ ও শ্রমিকের সংখ্যা কম। যৌথ মূলধনি কারবার বৃহদায়তন হওয়ায় উৎপাদন খরচ কম এবং ব্যয় সংকোচন সুবিধা ভোগ করা যায় এটি মুনাফা বৃদ্ধি করে। অধিক মূলধন ও বৃহদায়তন উৎপাদনের কারণে স্কয়ারের মতো যৌথ মূলধনি কোম্পানিগুলো শ্রমবিভাগ প্রবর্তন করতে পারে। আবার বিভিন্ন পদে বিশেষজ্ঞ ও অভিজ্ঞতাসম্পন্ন লোক নিয়োগ দিতে পারে। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং অনেক বেকারদের কাজের সুযোগ হয়। অন্যদিকে, তাই জাতীয় অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধিতে স্কয়ারের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিই অধিক সহায়ক ভূমিকা রাখবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে স্কয়ার ও জিনাত কোম্পানির মধ্যে কোনটি কর্মসংস্থান ও উৎপাদন …
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর