'নাজিল ট্রেডার্স' কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'নাজিল ট্রেডার্স' হলো একমালিকানা কারবার। যে ব্যবসায় সংগঠনের মালিক একজন মাত্র ব্যক্তি এবং যিনি এককভাবে মূলধন সরবরাহ, পরিচালনা ও ঝুঁকি বহন করেন, তাকে একমালিকানা কারবার বলে। এটি সবচেয়ে প্রাচীন ও সহজ প্রকৃতির ব্যবসায় সংগঠন। এই কারবারে মালিকের দায় অসীম এবং সকল মুনাফা মালিক একাই ভোগ করেন। উদ্দীপকে দেখা যায়, মো. সাজিদ স্নাতক পাশ করার পর নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেন। তিনি তার অধ্যবসায়, ধৈর্য ও বুদ্ধিমত্তার সাহায্যে তার নিজ ব্যবসায়ে সুনাম অর্জন করেন। বর্তমানে তার প্রতিষ্ঠিত 'নাজিল ট্রেডার্সে' ২০০ জন শ্রমিক কাজ করেনা তবু মালিকানা ও পরিচালনার ভার এককভাবে সাজিদের হাতেই রয়েছে। অর্থাৎ, সাজিদের মধ্যে একমালিকানা কারবারের একক মালিকানা, একক নিয়ন্ত্রণ এবং অসীম দায় প্রভৃতি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাই বলা যায়, 'নাজিল ট্রেডার্স' একটি একমালিকানা কারবার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'নাজিল ট্রেডার্স' কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর