উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সুবিধা ও অসুবিধা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি একমালিকানা কারবার। কেননা মি. X একই প্রতিষ্ঠানের মালিক যা একমালিকানা কারবারের বৈশিষ্ট্য বহন করে। একমালিকানা কারবারের কিছু সুবিধা অসুবিধা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-সুবিধাসমূহ :১.সহজ গঠন ও বিলোপ সাধন : এ কারবার সহজে ও স্বল্প সময়ে গঠন করা যায়, আবার প্রয়োজনে গুটিয়ে ফেলা যায় ৷২.স্বল্প মূলধনে ব্যবসায় শুরু : অনেক কম মূলধন নিয়েই একমালিকানা কারবার শুরু করা যায়। উদ্যোগী উদ্যোক্তা যাদের মূলধন কম অথচ সংগঠনের উচ্চ ক্ষমতা আছে তারা সহজেই এ কারবার গঠন করতে পারে।৩. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ : একমালিকানা কারবারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো বিলম্ব বা জটিলতা সৃষ্টি হয় না।৪. সুষ্ঠু ব্যবস্থাপনা : একমালিকানা কারবার সাধারণত ক্ষুদ্রায়তনের হয় বলে মালিক নিজেই তা সুষ্ঠুভাবে পরিচালনা ও তত্ত্বাবধানকরতে পারে।৫. অপচয় হ্রাস : এ কারবার মালিকের ঘনিষ্ঠ তত্ত্বাবধানে থাকে বলে এখানে সময়, শ্রম ও সম্পদের অপচয় রোধ হয়। ফলে উৎপাদন ব্যয় কমে।অসুবিধাসমূহ :১. মূলধনের স্বল্পতা : একমালিকানা কারবারের মালিক যতই বিত্তশালী হউক না কেন তার পক্ষে কারবারের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না ।২. অসীম দায় : একমালিকানা কারবারের দেনা পরিশোধের ক্ষেত্রে মালিক একাই ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকে। কোনো কারণে কারবারের বিলোপ ঘটলে মালিককে সীমাহীন দায়-দায়িত্বের সম্মুখীন হতে হয় ।৩. সীমাবদ্ধ আয়তন : মূলধনের স্বল্পতা ও মালিকের সীমাবদ্ধ কর্মক্ষমতার জন্য একমালিকানা কারবার ক্ষুদ্রায়তনের হয়। তাই এখানে বৃহদায়তন উৎপাদন ও ক্রয়-বিক্রয়ের ব্যয়-সঙ্কোচ ভোগকরা যায় না।.৪. স্বল্প স্থায়িত্ব : এ কারবারের স্থায়িত্ব সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। মালিকের শারীরিক কিংবা মানসিক অক্ষমতা দেখা দিলে অথবা মৃত্যু ঘটলে এ জাতীয় কারবার দ্রুত বিলুপ্ত হয় ।৫. অপর্যাপ্ত তত্ত্বাবধান : এ কারবারের মালিক যতই দক্ষ হউক না কেন তার একার পক্ষে উৎপাদনের সকল দিক সমানভাবে তত্ত্বাবধান করা সম্ভব হয় না। তাই অনেক সময় দুর্বল তত্ত্বাবধানের কারণে কারবারে বিশৃঙ্খলা দেখা দেয় ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সুবিধা ও অসুবিধা সম্পর্কে তোমার মতাম…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর