বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কীভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশ এগিয়ে যেতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে সরকার এবং NGO ও সমবায় প্রতিষ্ঠানসমূহের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে এগিয়ে নেওয়া যেতে পারে। NGO (Non Government Organization) হচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা, একটি অলাভজনক প্রতিষ্ঠান যা পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন জরুরি মূহূর্তে নানারূপ উন্নয়নমূলক কাজ করে থাকে। কিন্তু বর্তমানে এসব NGO-সমূহের মূল লক্ষ্যই হচ্ছে ক্ষুদ্র ঋণের সহায়তার নামে উচ্চ সুদে মুনাফা লাভ করা। যা দেশের দরিদ্র ও অশিক্ষিত লোকসমূহকে দারিদ্র্য থেকে আরও দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। তবে সঠিক ও অরাজনৈতিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হলে দেশের সার্বিক উন্নয়নে উক্ত সংস্থা বিশেষ ভূমিকা পালন করতে পারবে। এছাড়া সমবায় প্রতিষ্ঠান একটি দেশের জন্য বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে অনেক সমবায় প্রতিষ্ঠান নিয়োগবিরোধী নানান কর্মকাণ্ড করার কারণে জনগণ এর থেকে সঠিকভাবে কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছে না। কিন্তু এসব প্রতিষ্ঠান সঠিক নিয়মকানুন মেনে চলা, মতবিরোধ পরিহার করা এবং ব্যক্তি স্বার্থের বদলে সমষ্টিগত স্বার্থ বিবেচনা করলে জনগণের অনেক উপকার হতো এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানসমূহও যদি নানারূপ অনিয়ম ও দুর্নীতির পরিমাণ কমিয়ে আনতে পারে তবে যৌথভাবে একটি দেশকে সামনে এগিয়ে নেওয়া যেতে পারে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কীভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশ এ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর